বাংলা হান্ট ডেস্ক:এবার বিচারপতির জন্য সুপ্রিমকোর্টে দরবার, হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে। শূন্য পদে দ্রুত বিচারপতি নিয়োগের জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানাতে চলেছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। এখানে অনুমানিত পদ রয়েছে ৭২ টি, কিন্তু আছে এখানে মোটে ৪৩ জন বিচারপতি। আর এই কারণেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কলকাতা হাইকোর্ট।
বিচারপতি নিয়োগের অভাবে ধুঁকছে হাইকোর্ট(Calcutta High Court)
শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পৌরহিত্যে সব হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিচারপতি দের শূন্য পদ পূরণের দাবি জানানোর কথা কলকাতা হাইকোর্ট এর। এখন বর্তমানে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন সুজয় পাল। অনেকদিন ধরেই কলকাতা হাইকোর্ট বিচারপতির অভাবে সংকটে ভুগছে।
কলকাতা হাইকোর্টে পেন্ডিং মামলা প্রায় সোয়া দু লাখ। এই মামলা দিনকে দিন আরও বাড়ছে। কলকাতা হাইকোর্টে ৭২টি শূন্য পদের মধ্যে ৫৪ টি স্থায়ী পদ এবং অতিরিক্ত বিচারপতির পদ রয়েছে ১৮টি। আর এখন বর্তমানে শূন্য পদ রয়েছে ২৯ টি।
আরও পড়ুন:মাদ্রাসা শিক্ষায় ৫৭১৩ কোটির বরাদ্দ নিয়ে বিতর্ক! বিধানসভায় মুখোমুখি বিজেপি ও তৃণমূল
হাইকোর্টে মামলার পরিমাণ দিন দিন বাড়ায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বিচারপতি নিয়োগের দাবিতে আড়াই মাস কর্ম বিরতিও পালন করেছে আইনজীবীরা। আগাম জামিনের মামলায় এক মামলাকারীকে সময় দিতে না পারায় ডিভিশন বেঞ্চ তার দায় নিজেদের কাঁধে নিয়ে, রায়ে বিষয়টির উল্লেখ করেছে। শূন্য পদে নিয়োগ না হওয়া, বিলম্বের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:ফের যেতে হবে বাড়ি বাড়ি! বিএলওদের উপর নতুন দায়িত্ব














