যোগা দিবস নিয়ে হাইকোর্টে বিতর্ক! ‘ভ্যালেন্টাইন্স ডে ভুলে গেলেন?’ বিকাশ ভট্টাচার্যকে প্রশ্ন অমৃতা সিনহার

Published on:

Published on:

Calcutta High Court Hears Challenge To Bengal Yoga Day Circular
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রাজ্য সরকারের একটি নির্দেশিকাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নবান্ন থেকে সরকারি কর্মীদের যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকার বৈধতা নিয়েই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছে কো-অর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার মামলার শুনানিতে যোগা দিবস নিয়ে তর্ক-বিতর্কের মাঝেই বিচারপতি অমৃতা সিনহার একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে।

যোগা দিবসের নির্দেশিকা নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) শুনানি

২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগে গত ১৪ জুন মুখ্যসচিবের দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে রাজ্যের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক কর্মী এবং সাম্মানিকভিত্তিক কর্মীদেরও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল।

এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করে সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয়।

শুনানির সময় রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, নির্দেশিকায় কোথাও যোগা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ বাধ্যতামূলক বলা হয়নি। তাঁর দাবি, এটি মূলত একটি সচেতনতামূলক কর্মসূচি। তিনি আরও বলেন, গত বছর অন্ধ্রপ্রদেশে প্রায় তিন কোটি মানুষ যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পশ্চিমবঙ্গও সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এর জবাবে বিচারপতি অমৃতা সিনহা বলেন, “কোনও প্রতিযোগিতায় যাবেন না।” আদালত (Calcutta High Court)জানিয়েছে, শুক্রবার আবার মামলার শুনানি হবে। সেদিন রাজ্যের বিস্তারিত বক্তব্য শোনা হবে। এদিন মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ ভট্টাচার্য সওয়াল করতে গিয়ে বলেন, এখন নানা ধরনের দিবস পালিত হয়, যেমন মাদার্স ডে, ফাদার্স ডে। সেই প্রসঙ্গেই বিচারপতি অমৃতা সিনহা হালকা মেজাজে মন্তব্য করেন, “আপনি ভ্যালেন্টাইন্স ডে-র কথা কীভাবে ভুলে গেলেন?”

Calcutta High Court questions speaker role in WB assembly opposition leader selection

আরও পড়ুনঃ PF গ্রাহকদের বড় সুখবর! জুনের শেষ থেকেই ATM-UPI-তে মিলবে টাকা, জানুন কত তুলতে পারবেন

উল্লেখ্য, ১৪ জুন জারি হওয়া নির্দেশিকায় সরকারি কর্মীদের যোগা দিবসের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা বলা হয়েছিল। সেই নির্দেশিকাকে কেন্দ্র করেই বর্তমানে হাইকোর্টে (Calcutta High Court) আইনি লড়াই চলছে। আগামী শুনানিতে রাজ্যের অবস্থান আরও স্পষ্ট হতে পারে।