কলকাতার আসন পুনর্বিন্যাসে সাযুজ্য নেই! পুরভোটের আগে ডিলিমিটেশন বাতিল চেয়ে হাইকোর্টে মামলা

Published on:

Published on:

Case against Kolkata Municipal Corporation ward delimitation in Calcutta High Court

বাংলা হান্ট ডেস্কঃ পুজো মিটতেই কলকাতা পুরভোটের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই আবহে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) আসন পুনর্বিন্যাস তথা ডিলিমিটেশন বাতিল চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হল। আগামী ২৮ অক্টোবর মামলাটির শুনানি হতে পারে।

কলকাতার আসন পুনর্বিন্যাসে সাযুজ্য না থাকার অভিযোগ | (Kolkata Municipal Corporation)

কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কসবার এক বাসিন্দা। তাঁর অভিযোগ, এই সীমানা পুনর্বিন্যাস একতরফা, এতে সাযুজ্য নেই।

আরও পড়ুনঃ শীতের কলকাতায় এক সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব! ফিল্ম ফেস্টিভ্যালের দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মামলাকারীর দাবি, কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। আসন্ন পুরভোটে ৬৫টি আসন বাড়ানো হয়েছে। এই আসন পুনর্বিন্যাসকে ‘যুক্তিহীন’ তকমা দিয়ে তা বাতিল করার দাবি জানানো হয়েছে। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিন আইনজীবী শামিম আহমেদ এই নিয়ে বিচারপতি আর্য্যক দত্তর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এই নিয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। জানা গিয়েছে, আগামী ২৮ অক্টোবর মামলার শুনানি হতে পারে। ফলে পুরভোটে ব্যালট যুদ্ধের আগেই কার্যত আইনি লড়াই শুরু হয়ে গিয়েছে।

Kolkata Municipal Corporation

এই বিষয়ে আইনজীবী শামিম আহমেদ বলেন, “মিউনিসিপ্যাল অফিসারের সম্মতিতে গত ১১ অক্টোবর কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস তালিকা প্রকাশিত হয়েছে। সেই ডিলিমিটেশন বাতিল চেয়েই আমরা মামলা করেছি। আমরা মনে করি, আইন, নিয়মের বাইরে গিয়ে এই আসন বিন্যাস হয়েছে। সেই কারণে এই সীমানা পুনর্বিন্যাস বাতিল করার দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়েছে।“

এদিকে এই কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংরক্ষণ নিয়ে আগেই সরব হয়েছে বিরোধীরা। মমতা তৃণমূল, কংগ্রেস, সিপিএম, সকলে এই নিয়ে মুখ খুলেছেন। এবার এই ডিলিমিটেশন বাতিল চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা হল। আগামী বুধবার এই মামলার শুনানিতে কী হয় সেটাই দেখার।