মাসে ৩০০ ইউনিট অবধি বিদ্যুৎ ফ্রি! কেন্দ্রের ধামাকা প্রকল্প, আবেদন পদ্ধতি জানুন

Published on:

Published on:

Central Government scheme PM Surya Ghar Yojana benefits application process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হাঁসফাঁস গরমে ফ্যান, এসি ছাড়া থাকা দায়। এদিকে লাফিয়ে বাড়ছে ইলেকট্রিক বিল। ফলে চিন্তায় রয়েছেন অনেকে। সেই চিন্তা কমাতে পারে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প (Government Scheme), নাম পিএম সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana)। এই স্কিমের অধীন বাড়ির ছাদে যদি সোলার প্যানেল বসানো হয় তাহলে মাসে মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট অবধি ফ্রি বিদ্যুৎ পাওয়া যায়।

পিএম সূর্য ঘর যোজনার খুঁটিনাটি | (PM Surya Ghar Yojana)

২০১৪ সালে পিএম সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনা চালু হয়েছে। এর আওতায় মাসে মাসে ৩০০ ইউনিট অবধি ফ্রি বিদ্যুৎ পাওয়া যায়। ফলে ইলেকট্রিক বিলের চাপ অনেকটাই কমে যায়। এছাড়া উপভোক্তার বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর খরচের উপর সরকার সর্বাধিক ৭৮ হাজার টাকা অবধি ভর্তুকি দেয়।

আরও পড়ুনঃ সন্তানসংখ্যা নির্ধারণের উদ্দেশে বাংলায় UCC? সবটা পরিষ্কার করলেন শমীক ভট্টাচার্য

পিএম সূর্য ঘর যোজনায় আবেদন পদ্ধতি

এই সরকারি প্রকল্পে আবেদন করতে হলে পিএম সূর্য ঘর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ‘অ্যাপ্লাই ফর রুফটপ সোলার’ বিকল্পে ক্লিক করতে হবে। এরপর রাজ্য, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, বিদ্যুৎ গ্রাহক নম্বর, ইমেল আইডি ও মোবাইল ফোন নম্বর দিতে হবে।

এই সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর কনজিউমার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে আবেদনকারীকে লগ ইন করতে হবে। এরপরের ধাপ আবেদনপত্র পূরণ। ফিজিবিলিটি অনুমোদন মেলার পর ডিসকম-এর অনুমোদিত ভেন্ডরের মাধ্যমে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো যাবে।

PM Surya Ghar Yojana

প্যানেল বসানোর কাজ হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে। মিটার স্থাপন ও ডিসকমের পরিদর্শন হয়ে গেলে কমিশনিং সার্টিফিকেট পাওয়া যাবে এবং আবেদনকারীর অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা চলে আসবে।

বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাতেও এই প্রকল্প চালু হয়েছে। সম্প্রতি জনকল্যাণ শিবিরের মাধ্যমে এই স্কিমে আবেদন করেছেন হাজার হাজার মানুষ।