উপনির্বাচনের জেরে উচ্চ মাধ্যমিকের সূচিতে বদল, কোন পরীক্ষা কবে? জানাল সংসদ

Published on:

Published on:

Check the new schedule for changed Higher Secondary exam‌ dates
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে উপনির্বাচনের দিনের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) সূচির সংঘাত এড়াতে বড় পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৭ সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রুটিন সংশোধন করা হয়েছে। সংশোধিত দিনক্ষণ জানিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ। উল্লেখ্য, নন্দীগ্রাম ও রেজিনগরে ৬ অক্টোবর উপনির্বাচন থাকায় ৫, ৬ এবং ৭ অক্টোবরের নির্ধারিত পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে।

উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের(Higher Secondary Exam) রুটিন পরিবর্তন

নতুন সূচিতে ৫ অক্টোবরের পরীক্ষাগুলি হবে ১২ অক্টোবর। ওই দিন অঙ্কের পাশাপাশি বিজনেস ম্যাথেমেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিসটিক্স, বেসিক ম্যাথেমেটিকস ফর সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচার এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রয়েছে। একই দিনে সংস্কৃত, পার্সিয়ান ও আরবির পরীক্ষাও নেওয়া হবে।

৬ অক্টোবরের পরিবর্তে ১৩ অক্টোবর সাইবার সিকিওরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি এবং ফিসারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার পরীক্ষা হবে। আর ৭ অক্টোবরের নির্ধারিত বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিকাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা সরিয়ে ১৪ অক্টোবর করা হয়েছে।

তবে পরীক্ষার সময়সূচির এই সংশোধনের সঙ্গে সময়ের কোনও হেরফের হচ্ছে না। সংশ্লিষ্ট পরীক্ষাগুলি আগের মতোই সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। এই তিন দিনের পরীক্ষা ছাড়া উচ্চ মাধ্যমিকের অন্য কোনও পরীক্ষার দিন পরিবর্তন করা হয়নি। সংসদের বাকি নিয়ম ও নির্দেশিকাও অপরিবর্তিত রয়েছে।

Check the new schedule for changed Higher Secondary exam‌ dates

আরও পড়ুন : উত্তরবঙ্গগামী ট্রেনে নতুন রুটের ভাবনা, আজিমগঞ্জ-কাটোয়া লাইনে বাড়ছে গুরুত্ব

প্রসঙ্গত, রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট হবে ৬ অক্টোবর। ফলে ভোট পরিচালনার সঙ্গে যুক্ত প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে পরীক্ষার দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। ইতিমধ্যেই, নন্দীগ্রাম ও রেজিনগর-সহ মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রের জন্য পুলিশ পর্যবেক্ষক এবং সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।