বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে প্রযুক্তি দিনদিন আরো উন্নত হয়ে চলছে আর তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রয়োগ এক অন্য দিশা দেখাচ্ছে। এবার এআই ও আধুনিক প্রযুক্তির পথে বড় পদক্ষেপ জলপাইগুড়ি (Jalpaiguri) গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের(Jalpaiguri)। অভিনব উদ্যোগ নিল উত্তরবঙ্গের এই শিক্ষাপ্রতিষ্ঠান।
আধুনিক প্রযুক্তির পথে বড় পদক্ষেপ জলপাইগুড়ির (Jalpaiguri)
জলপাইগুড়ি কলেজ ক্যাম্পাসের মধ্যে চালু হলো অত্যাধিক কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স ল্যাবরেটারি, যা উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে শুধু নয়, পুরো বাংলার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে। এই ল্যাবের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তথ্য ও গবেষণার সঙ্গে যুক্ত থাকতে পারবে। বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্র ছাত্রীরা বাস্তবমুখী গবেষণা, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং এবং সেই সঙ্গে এআই ভিত্তিক কাজ করারও সুযোগ পাবে।
জলপাইগুড়ির এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ একদম অভিনব প্রচেষ্টা বলা চলে। কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায় বলেন, উত্তরবঙ্গে এই প্রথম এরকম অত্যাধুনিক ল্যাব তৈরি হল। তিনি আরো বলেছেন, বর্তমান প্রযুক্তি নির্ভর সমাজের সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়াদের প্রস্তুত করাই আমাদের লক্ষ্য। এই ল্যাব ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের বড় ভূমিকা নিতে সাহায্য করবে।
আরও পড়ুন:পাকিস্তানের সঙ্গে ‘টয়লেট পেপার’-এর মত আচরণ আমেরিকার! দাবি খোদ পাক প্রতিরক্ষামন্ত্রীর
এখন সমস্ত জায়গায় প্রযুক্তির ব্যবহার মানুষকে আরো উন্নত করে তুলছে। যে জায়গায় মানুষের চিন্তা ভাবনা থেমে যায়, সেই জায়গায় এআই-এর ব্যবহার নতুন দিশা দেখাচ্ছে আর এআই-কে যদি শিক্ষাক্ষেত্রে আনা যায়, তাহলে তা আরো অভাবনীয় উদ্যোগ হয়ে উঠবে বলাবাহুল্য।
আরও পড়ুন:NIA তদন্ত হবেই, বেলডাঙা হিংসায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার

উত্তরবঙ্গের জলপাইগুড়ির এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরাবরই রয়েছে। সফল ছাত্র-ছাত্রী তৈরিতে প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান এটি। এআই প্রযুক্তি এবার ল্যাবে এনে, তারা তাদের পালকে আরও একটি নতুন মুকুট যুক্ত করল। এই অত্যাধুনিক ল্যাব পড়াশোনা ছাড়াও গবেষণা ও আধুনিক প্রযুক্তির দিকে দিশা দেখাবে। এটাই তাদের ছাত্র-ছাত্রীদের আরো একধাপ এগিয়ে রাখবে। জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজের এই সিআই ল্যাব, সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।












