বাংলা হান্ট ডেস্ক: বেলডাঙা ঘটনায় এনআইএ তদন্তে হস্তক্ষেপ নয় সুপ্রিম কোর্টের (Supreme Court)। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিল বেলডাঙা (Beldanga) ঘটনায় তদন্তের ভার এনআইএ-র উপরেই থাকবে। যেটা নিয়ে হাইকোর্টও একই মত পোষণ করেছিল। সেই রায়ের উপরেই মামলা করে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই রায়কেই বহাল রাখল পুনরায়।
বেলডাঙা হিংসায় সুপ্রিম কোর্টে(Supreme Court)) ধাক্কা রাজ্য সরকারের
ঘটনার সূত্রপাত হয় ঝাড়খন্ডে এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগের ঘটনায়। মৃত শ্রমিক এই রাজ্যের মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা ছিলেন, কাজের সূত্রে গেছিলেন ঝাড়খন্ড। ওই শ্রমিককে খুন করা হয়, তা নিয়ে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের বেলডাঙা। টায়ার জ্বালিয়ে, রাস্তাঘাট অবরোধ করে জনতা। রেলও অবরোধ হয়। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় গণমাধ্যম। সাংবাদিকদের উপরেও হামলার অভিযোগ ওঠে।
বেলডাঙার এই ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবি আগেই করেছিলেন শুভেন্দু অধিকারী। মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন। তদন্তে নেমে হাইকোর্টের পর্যবেক্ষণ এটাই ছিল যে, এনআইএ তদন্তের যদি প্রয়োজন মনে করে কেন্দ্র তাহলে সম্পূর্ণরূপে স্বাধীনতা তাদের হাতে থাকবে।
আরও পড়ুন:রাতারাতি হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারাট কিনতে কত খরচা হবে জানুন
আর এবার সুপ্রিম কোর্টও স্পষ্টভাবে জানিয়ে দিল যে তারা হাইকোর্টের নির্দেশে তারা কোনরকম হস্তক্ষেপ করবে না। শুভেন্দু অধিকারী এ ব্যাপারে বলেন যে ‘সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন গ্রাহ্য করেনি। মামলা আবার ফেরত পাঠিয়ে দিয়েছি। আমিই পিটিশনার ছিলাম। সুপ্রিম কোর্ট গুরুত্ব দেয়নি রাজ্যের আবেদনে’।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার নিষ্পত্তি করে। হাইকোর্ট যে রায় দিয়েছিল তাতে আলাদা করে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। হাইকোর্টেই মামলাটিকে পাঠানো হয়েছে, তবে UAPA-এর ১৫ নম্বর ধারা প্রয়োগ সঠিক হবে কিনা, সেই গোটা বিষয়টা হাইকোর্ট দেখবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে।












