রাতারাতি হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারাট কিনতে কত খরচা হবে জানুন

Published on:

Published on:

gold price(15)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোনার দাম আকাশছোঁয়া হলেও মধ্যবিত্তের কিছুটা স্বস্তি এসেছে বিগত কিছু দিনে। কারণ একটু একটু করে দাম কমেছে। আজও সেই ধারা অব্যাহত। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।

গত কয়েক দিনে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে হলুদ ধাতু। আজ বুধবার ফের দাম কমেছে সোনার। আজ ১১ ফেব্রুয়ারী সোনার দাম কমেছে কিছুটা। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। কলকাতায় দেড় লক্ষ টাকার নিচে নেমেছে ২২ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে স্বস্তি এসেছে এদিন।

সোনার রেটচার্ট (Gold Price)

আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৮৮৫ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম কমেছে ৩৯ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৮৮৫ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৩০০ টাকা। খুব বেশি না হলেও রাতারাতি ৩০০ টাকা দাম হ্রাস হওয়ায় কিছুটা হলেও স্বস্তি এসেছে।

একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও কমল এদিন। এদিন এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫৬৬০ টাকা। এর ক্ষেত্রেও কলকাতায় প্রতি গ্রামে দাম কমেছে ৩০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৩০০ টাকা কমে এদিন হয়েছে ১৫৬৬০ টাকা।

Gold Price find out in the market this christmas

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

আরও পড়ুন: স্কুল থেকে সরকারি অনুষ্ঠান সর্বত্র বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, নয়া নির্দেশিকা জারি করে কী জানাল স্বরাষ্ট্রমন্ত্রক?

রুপোর দাম

রুপোর দামে লাগাতার পতন অব্যাহত এদিনও। বুধবার দাম কমেছে ৪৯০ টাকা। ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৬১৫০ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৬১৫০০ টাকা। এক রাতেই কেজিতে দাম কমেছে ৪৯০০ টাকা। বিশেষজ্ঞমহলের অনুমান আসন্ন সময়ে রুপোর দামে আরও কিছুটা পতন দেখা যেতে পারে।