বাংলাহান্ট ডেস্ক : সদ্য পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। আর সেখানেই বর্ধিত মূল্যের পণ্যগুলির তালিকায় প্রথম দিকেই জায়গা করে নিয়েছে তামাকজাত পণ্য তথা সিগারেট (Cigarette Price)। এক ধাক্কায় অনেকটাই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে সিগারেটের। বাজেটের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়ে গিয়েছে নতুন আবগারি শুল্ক। নয়া ঘোষণা অনুযায়ী, সিগারেটের এক একটি প্যাকেটের দাম ২২-২৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে।
বাজেটের পরেই বাড়ল সিগারেটের (Cigarette Price) দাম
এখনও পর্যন্ত সিগারেট প্রস্তুতকারী সংস্থাগুলি সর্বাধিক বিক্রয় মূল্য বা এমআরপি ঘোষণা না করলেও খুচরো বিক্রেতারা ইতিমধ্যেই বর্ধিত দামেই বিক্রি করছেন সিগারেট। রিপোর্ট অনুযায়ী, ৭৬ এমএম দৈর্ঘ্যের সিগারেটের প্যাকেটের দাম ৫০-৫৫ টাকা পর্যন্ত বাড়তে চলেছে।

কোন সিগারেটের কত টাকা দাম বাড়ল: উইলের নেভি কাট (৭৬ এমএম) সিগারেটের ১০ টির দাম আগে ছিল ৯৫ টাকা। এবার তা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ১২০ টাকা। ৮৪ এমএম দৈর্ঘ্যের সিগারেট যেমন গোল্ড ফ্লেক লাইট, উইলস ক্লাসিক এবং উইলস ক্লাসিক মাইল্ডের এক প্যাকেটের দাম ১৭০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২২০-২২৫ টাকা। ৬৫ এমএম দৈর্ঘ্যের নন ফিল্টার সিগারেটের (Cigarette Price) স্টিক প্রতি দাম বাড়ছে ২ টাকা ৫ পয়সা।
আরও পড়ুন : ‘চিরদিনই…’তে কাজের সুযোগ পেয়েও হল না, কী বললেন স্নেহা?
প্রচুর দাম বৃদ্ধি: ফিল্টার সিগারেটের প্রতি স্টিকের দাম বাড়বে ২ টাকা ১০ পয়সা করে। ৬৫-৭০ সিগারেটের দাম স্টিক প্রতি ৩.৬ থেকে ৪ টাকা বেড়েছে। প্রিমিয়াম সিগারেটের স্টিক প্রতি দাম বাড়বে ৫ টাকা ৪০ পয়সা করে। ক্লাসিক কানেক্ট এর মতো সরু সিগারেটের আগে ২০ টির দাম ৩০০ টাকা থাকলেও এবার তা বেড়ে হচ্ছে ৩৫০ টাকা।
আরও পড়ুন : ক্যামেরাই রুখে দেবে বড়সড় দুর্ঘটনা, নিরাপত্তা বাড়াতে যুগান্তকারী পদক্ষেপ ভারতীয় রেলের
উল্লেখ্য, সিগারেট তামাকজাত পণ্যের উপরে ৪০ শতাংশ জিএসটি বসে। তার উপর আবার অতিরিক্ত আবগারি শুল্ক বসছে। দাম বৃদ্ধির পর অনেক সংস্থা পুরনো স্টক রিলিজ করা বন্ধ করে দিয়েছে। চলতি মাসের নতুন প্রিন্টেড দামের প্যাকেট ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছে যাওয়ার কথা।












