ক্যামেরাই রুখে দেবে বড়সড় দুর্ঘটনা, নিরাপত্তা বাড়াতে যুগান্তকারী পদক্ষেপ ভারতীয় রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুরক্ষার জন্য এবং অন্যান্য বিভিন্ন বিষয় মাথায় রেখে প্রায়ই নানান পদক্ষেপ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। দেশজুড়ে বিভিন্ন প্রান্তকে জুড়েছে রেলই। আর এবার বন্যপ্রাণ রক্ষার্থে বড়সড় উদ্যোগ নিল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। রেললাইন পার হতে ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীদের মৃত্যুর ঘটনা প্রায়ই শোনা যায়। এই ধরণের দুর্ঘটনায় রাশ টানতে এবার ট্রেনেই বসানো হবে বিশেষ ডিভাইস।

বন্যপ্রাণ রক্ষার্থে বড় পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railways)

বন্যপ্রাণী এবং ট্রেনের সংঘর্ষ রুখতে ট্রেনের সামনেই অত্যাধুনিক লাইভ ডিটেকশন ক্যামেরা বসাতে চলেছে রেল। ট্রেনের সামনে ৫০০ মিটারের মধ্যে কোনও বন্যপ্রাণী চলে এলে তা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন লোকো পাইলট। আগাম সতর্কতা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি।

Live detection camera to be set by Indian Railways

কবে চালু হবে প্রযুক্তি: জানা যাচ্ছে, এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এই প্রযুক্তি। মূলত বনাঞ্চল সংলগ্ন রেলপথগুলিতে এই প্রযুক্তি স্থায়ীভাবে চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে আলিপুরদুয়ার ডিআরএম বলেন, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ করছে রেল (Indian Railways)। উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ‘চিরদিনই…’তে কাজের সুযোগ পেয়েও হল না, কী বললেন স্নেহা?

অনেক দুর্ঘটনা রোখা যাবে: লাইভ ডিটেকশন ক্যামেরা প্রযুক্তি ভারতীয় রেলে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। বনাঞ্চল সংলগ্ন রেলপথগুলিতে প্রায়ই বন্যপ্রাণীরা রেললাইনের উপরে চলে আসে। অনেক সময় রেল লাইন পার হতেও দেখা যায় তাদের।

আরও পড়ুন : দীর্ঘ প্রতীক্ষার অবসান! সম্পন্ন ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি, শুল্কের ক্ষেত্রেও মিলল বড় ছাড়

কিন্তু দূর থেকে দৃশ্যমান না হলে অনেক সময়ই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় না। তবে এই প্রযুক্তি বসে গেলে বহু বন্যপ্রাণীর মৃত্যু রোখা সম্ভব হবে। বিশেষ করে ডুয়ার্স রুটের রেলপথে বিশেষ ফলদায়ী হবে এই প্রযুক্তি।