বাংলাহান্ট ডেস্ক : লটে বা লইট্টা মাছ, বাঙাল বাড়ির অতি জনপ্রিয় এই মাছ এখন অনেকেরই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। লটে মাছের ঝুরি হোক বা চপ, অনুষ্ঠান বাড়িতেও এখন এই মাছের কদর কম নয়। কিন্তু খেতে ভালো হলেও লটে মাছ পরিস্কার করা (Cleaning Tips) কিন্তু কম ঝক্কির নয়। ঠিক মতো না ধুলেই দলা পাকিয়ে যায় এই নরম মাছ।
কীভাবে কাটবেন লটে মাছ (Cleaning Tips)
লটে মাছ ধোওয়ার একটি বিশেষ কায়দা রয়েছে। প্রথমেই কেটে ফেলতে হবে পাখনা আর লেজ। একটি বাটিতে মাছ নিয়ে ৩-৪ বার জল পালটে ধুয়ে ফেলুন। এতে মাছের গায়ের ময়লা সরে যাবে। এরপর কাঁচি দিয়ে মাথার সামনের অংশ, কানকো, পেটের পাখনা, লেজ কেটে বাদ দিয়ে দিন।

এভাবে করুন পরিস্কার: এবার আঁশ পরিস্কার করার পালা। একটি কাঁচি দিয়ে লেজ থেকে মাথার দিক পর্যন্ত টেনে দিলেই সব আঁশ বেরিয়ে যাবে। এবার মাছের পেটের নীচ থেকে মাথা পর্যন্ত লম্বালম্বি কেটে দিন। হাত দিয়ে হালকা চাপ দিলেই বেরিয়ে আসবে নাড়িভুঁড়ি।
আরও পড়ুন : পুজোয় হোল নাইট ঘোরার প্ল্যান? রাতভর চলবে বাস, কোন কোন রুটে?
ভালো করে ধোওয়া জরুরি: লটে মাছে (Cleaning Tips) জলের পরিমাণ বেশি। রান্নার সময় জল বেরোলেই মাছ ভেঙে যাবে। তাই মাছ ধোওয়ার পর জল ভালো করে ঝরিয়ে নিতে হবে। মাছ ধুয়ে একটি ঝাঁঝরি থালায় ২০-৩০ মিনিট রেখে দিন। এতে সব জল ঝরে যাবে। এবার একটি টিস্যু পেপার বা নরম কাপড় দিয়ে মাছের উপরে হালকা চেপে চেপে বাড়তি জলটা মুছে নিন।
আরও পড়ুন : পুজোয় ইলিশ দিয়ে রসনা তৃপ্তি, ভাজা-ভাপা ছেড়ে রাঁধুন মৌরি দিয়ে
এছাড়া জল ঝরানো মাছে নুন, হলুদ, লেবুর রস বা ভিনিগার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলেও বাড়তি জল বেরিয়ে আসবে। লেবুর রস বা ভিনিগার মাছের আঁশটে গন্ধ দূর করে, মাছের চামড়াও শক্ত করে। এতে রান্নার সময় মাছ ভেঙে যায় না। লটে মাছ খুব নরম। তাই রান্নার সময় খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া না করাই ভালো। কম আঁচে রান্না করলে মাছ থেকে জল বেরোতে পারে। তাই বেশি বা মাঝারি আঁচে রান্না করাই ভালো।













