Durga Puja 2026 Live Updates

‘কোনো কাঁচা বাড়ি থাকবে না বাংলায়!’ কাকদ্বীপের মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announcement from Kakdwip
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারে আসার পর থেকে বঙ্গ বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একাধিক ঘোষণা করেছেন। শনিবার দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে (Kakdwip) উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। রাজ্যে একটাও কাঁচা বাড়ি থাকবে না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি বানিয়ে দেওয়া হবে। এমনকি  বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের দ্রুত CAA Certificate দেওয়ার জন্যও নির্দেশ দেন। আর কী কী বললেন তিনি? চলুন দেখে নেওয়া যাক।

‘কোনো কাঁচা বাড়ি থাকবে না’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গোটা রাজ্যে ৫৪ লক্ষ বাড়ির লিস্ট হয়েছে। আমাদের এই জেলাতে ইন্সপেকশন কমপ্লিট হয়ে গেছে। প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার ৩১৮ আগেরটায়, নতুন করে আমরা এই জেলায় বাড়ি তৈরি করব ৪ লক্ষ ৮১ হাজার ২৪২ টা। কোন কাঁচা বাড়ি থাকবে না।

প্রাক্তন সরকারকে আক্রমন করে তিনি বলেন, বিগত সরকার লুট করেছে, আপনারা বাড়ি পাননি। গোয়ালঘর দেখিয়ে নেতারা বাড়ি নিয়ে নিয়েছে। ধর্ম সম্প্রদায় দেখে বাড়ি দেওয়া হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন। এ সরকার রাষ্ট্রবাদী সরকার। এ সরকার আপনাদেরকে আবাস যোজনায় বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করবে। আমি কথা বাড়াবো না। আমি অনেকবার এসেছি। আমাকে আটকানো হয়েছে। আমি পুজোর আগে ভোটের আগে কপিল মুনির আশ্রমে এসেছি। ভারত সেবাশ্রম সঙ্গে এসেছি। আমি ২০২৫-এ কালীপূজোর দিন আসার সময় আক্রান্ত হয়েছি। আমি বারে বারে এসেছি।

আরও পড়ুনঃ ‘জোর ভয় পেয়েছে বিজেপি!’ চোরবাগান প্রসঙ্গে বিস্ফোরক কুণাল ঘোষ

এরপর তিনি আরও বলেন, আপনারা জানেন ২০২৫-এ কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল? যিনি তুলেছিলেন আইপিএস অফিসার তাকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানবো না। আর যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালী প্রিজন ভ্যানে উঠেছিল, ওই মুখ্যমন্ত্রীকে মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের তাকত। এটাই শক্তির তাকত। এটাই মা দুর্গা। মা কালীর তাকত। আমি বলতাম চিরদিন কাহারো সমান নাহি যায়, সেদিন যারা আমাকে পাথর ছুঁড়েছিল, কালো পতাকা দেখিয়েছিল আজকে তারা বলছে স্বাগত মুখ্যমন্ত্রী। আপনার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। এটাই গণতন্ত্র গণতন্ত্রে আপনারা শেষ কথা বলেন।

এদিন অনুপ্রবেশকারী ও CAA প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশকারী হাটাবেন তো? হাটাবেন তো? বাংলাদেশ থেকে যারা প্রাণ আর ধর্ম বাঁচাতে এসেছে তারা কিন্তু অনুপ্রবেশকারী নয়। তারা শরণার্থী। তাদের সবাইকে ডিএম সাউথ ২৪ পরগণাযে কে বলে গেলাম এসডিও কাকদ্বীপ কে বলে গেলাম অতি দ্রুত সিএ সার্টিফিকেট দিয়ে দিতে হবে। আমি ডিসেম্বর মাসের ১০ তারিখের পরে সাগরে আসছি জ্ঞান দাসজি মহারাজ আসছেন, আমি তখন আসবো সাগর মেলার প্রস্তুতি দেখতে।