তৃণমূল জমানায় বইমেলায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ! বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari big order on alleged corruption in book fair during TMC rule
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় দুর্নীতি রুখতে তৎপর নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই এই বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা বলেছিলেন। এবার তৃণমূল জমানায় সরকারি বইমেলায় (Book Fair) কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠতেই বড় নির্দেশ দিলেন তিনি।

বইমেলায় দুর্নীতির অভিযোগ শুনে বড় নির্দেশ শুভেন্দুর | (Suvendu Adhikari)

বুধবার সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর কাছে বইমেলা সংক্রান্ত বেশ কিছু অভিযোগ তুলে ধরেন বিজেপি নেতৃত্বের একাংশ। একইসঙ্গে গ্রন্থাগার বিষয়ক নানা অভিযোগও জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষও।

আরও পড়ুনঃ পুজোর আগেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং! বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানাল SSC

জানা গিয়েছে, গতকাল জনতার দরবার শেষ হওয়ার পর শুভেন্দুর কাছে সরকারি বইমেলা ও গ্রন্থাগার সংক্রান্ত অভিযোগগুলি জানানো হয়। তৃণমূল জমানায় সরকারি বইমেলাগুলিকে কেন্দ্র করে কীভাবে দুর্নীতি হয়েছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী।

অভিযোগ, তৃণমূল জমানায় জেলায় জেলায় বইমেলার আয়োজন করে তৃণমূল ঘনিষ্ঠদের বই কিনেছিল তৎকালীন রাজ্য সরকার। এভাবে সরকারি টাকায় বই কিনে রাজ্যের তৎকালীন শাসকদলকে আর্থিক মুনাফা দেওয়া হয়েছে বলে অভিযোগ। একথা শোনার পরেই গ্রন্থাগারমন্ত্রীকে সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন শুভেন্দু।

Suvendu Adhikari

এদিকে তৃণমূল জমানায় যেসব প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলির তদন্তের জন্য ইতিমধ্যেই একটি কমিশন তৈরি করেছে রাজ্য সরকার। কমিশনের শীর্ষে থাকবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, তৃণমূল জমানায় মিড ডে মিল দুর্নীতি থেকে শুরু করে ১০০ দিনের কাজে অনিয়ম, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সহ যেসব প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলির তদন্ত করবে এই কমিশন। তবে কেন্দ্রীয় এজেন্সি যেসব দুর্নীতির অভিযোগের তদন্ত করছে, সেগুলির তদন্ত তাঁরা করতে পারবে না বলে জানিয়েছে রাজ্য।