দেখা করলেন মুখ্যমন্ত্রী, এবার ফুটপাতে দুধ গরম করা সেই মহিলার মাথায় ছাদ দেবে KMC

Published on:

Published on:

CM Suvendu Adhikari meets Park Street Women Sitadevi Who was boiling milk in Footpath
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পার্ক স্ট্রিটের ফুটপাতে (Park Street Footpath) একজন মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নীমিত্রা পাল (Agnimitra Paul)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তুমুল সমালোচনার মুখে পড়েন বিজেপি নেত্রী। একজন গরিব অসহায় মায়ের প্রতি বিশেষ করে একজন ক্ষুধার্ত শিশুর জন্য দুধ গরম করার সময় মন্ত্রী হিসেবে অগ্নিমিত্রার ভাষা প্রয়োগ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে পার্কস্ট্রিট ফুটপাতে দুধ গরম করা মহিলা

ক্রমাগত এর এই ঘটনা নিয়ে বিতর্ক বাড়তে শুরু করে। এরই মধ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে হাজির হয়েছিলেন পার্ক স্ট্রিট ফুটপাতের ওই মহিলা। সেখানে মুখ্যমন্ত্রী সাথে সাক্ষাতের পর পাকাপাকি বাসস্থানেরও আশ্বাস পেয়েছেন স্বামী পরিত্যাগী ওই মহিলা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঐ মহিলার সাথে নিজে কথা বলে তাকে আশ্বাস দিয়েছেন তার থাকার জন্য পাকাপকি ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার ।পাশাপাশি ওই মহিলার সাথে কথাবার্তার পর প্রাক্তন দুই সরকারের তুমুল সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘৩৪ বছরে বামপন্থীরা আর ১৫ বছরে তৃণমূল এই মানুষদের খোঁজ নেয়নি।’

আরও পড়ুনঃ বেড বেড়ে ২০০০, সেপ্টেম্বরেই ‘আদানি আরোগ্য নিকেতন’র ভুমিপুজো, আদানিকে চিঠি মুখ্যমন্ত্রীর

অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও । শুভেন্দু অধিকারীর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে ওনাকে টাকা নিতে বলেছেন, বিজেপির বিরুদ্ধে কথা বলতে বলেছেন। কিন্তু সীতাদেবী বললেন, ভরসা মুখ্যমন্ত্রীকে করি, ভরসা বিজেপিকে করি। মমতার চক্করে নেই।’

থাকার ব্যবস্থার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার সীতাদেবী নামের ওই মহিলা তাঁর সন্তানকে কোলে নিয়েই সল্টলেকের বিজেপি দফতরে হাজির হয়েছিলেন। সেখানে তাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে বলেন,’আমি ওঁকে বললাম, রাস্তায় থাকবেন না। ফুটপাত তো মানুষের চলাফেরা করার জন্য। আপনার থাকার ব্যবস্থা করব।’

প্রসঙ্গত পারস্ট্রিটের ওই মহিলার সাথে, অগ্নিমিত্রার আচরণ নিয়ে আলোচনা শুরু হতেই সোমবার বিকেলে ফেসবুক লাইভে আসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান শাসক দলের তুমুল সমালোচনা করে মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘মা দুধ ফোটাচ্ছেন, বাচ্চার জন্য। তাঁর থাকার জায়গা নেই, অসহায়। অসহায় মানুষের আগে থাকার ব্যবস্থা করুন। আমরা অনেক রাত্রিনিবাস করেছিলাম। দুধ ফেলে দিতে খারাপ লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ অনেক বড়। পরিবারটি চাইলে, আমি ওঁদের দায়িত্ব নিতে রাজি। ‘ যদিও তাঁর আগেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পাকা বাড়িতে থাকার আশ্বাস পেয়ে গিয়েছেন পার্ক স্ট্রিটের সীতা দেবী।