বাগেশ্বর বাবা বিতর্কে বড় পদক্ষেপ! কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী?

Published on:

Published on:

CM Suvendu Adhikari speaks out on the Bageshwar Baba controversy
Follow

বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এবার তাকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভায় বাগেশ্বর বাবার মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যবাসীর জন্য স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।

কী বললেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?

বৃহস্পতিবার বিধানসভায় গেরুয়া পোশাক ও সাধু-সন্তদের নিয়ে অসম্মানজনক আচরণের প্রসঙ্গ টেনে সরব হন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই উঠে আসে লিলুয়ায় সাম্প্রতিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া বাগেশ্বর বাবার প্রসঙ্গ। মধ্যপ্রদেশের এই সন্তের বক্তব্যের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “লিলুয়াতে একজন সন্ত এসেছিলেন, তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদ, অখণ্ড ভারতের কথা বলেছেন। তাঁর ঐতিহ্য-সংস্কৃতির কথা তাঁর মতন করে বলেছেন। যাঁর গ্রহণ করার করবেন, যাঁর গ্রহণ করার করবেন না।” বাগেশ্বর বাবার বক্তব্য নিয়ে আপত্তি থাকলেও তা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয় হিসেবেই দেখার কথা বলেন তিনি। তাঁর কথায়, “তিনি তো কারোর ওপর কিছু চাপিয়ে দিতে চাননি।”

প্রসঙ্গত, লিলুয়ায় আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত হয়েছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী। দুর্গাপুজোর সময় আমিষ খাবারের বিরোধিতা করে তাঁর মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদে কলকাতার ভবানীপুরে পথে নামে কংগ্রেস। দলীয় কর্মী ও যুব কংগ্রেসের সদস্যরা থানার সামনে জমায়েত করে বাবার ছবি পোড়ান,বলে অভিযোগ। পাশাপাশি বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।এই ঘটনাতেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কতগুলো লোককে দেখলাম, ভবানীপুরে থানার সামনে ছবি পুড়িয়েছে। আমি এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে গ্রেফতার করতে হবে। এ রাজ্যে এসব চলবে না। অনেক করেছেন।”

CM Suvendu Adhikari speaks out on the Bageshwar Baba controversy

আরও পড়ুন : মহালয়ায় ইডেনে মহাধামাকা! ১০ হাজার ঢাকের তালে পুজোর উদ্বোধন, চক্ষুদান করতে পারেন মোদী

এর পরেই এই প্রসঙ্গে রাজনৈতিক আক্রমণের সুর চড়ান মুখ্যমন্ত্রী। বামেদের অতীতের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “অ্যাপিজমেন্টের রাজনীতি করেছেন বলে আপনাদের সংখ্যা এইটুকু হয়েছে, তার মধ্যে চারটে ভাগ। আর আমাদের সংখ্যা বাড়তে বাড়তে ২৬০। উপনির্বাচনের পর সেটা ৮ কী ৯ হবে, সেটা পরের সেশনে দেখা যাবে।” মূলত, দুর্গাপুজোয় আমিষ বিতর্ককে ঘিরে শুরু হওয়া রাজনৈতিক তরজা এবার বিধানসভায় পৌঁছে গেল।