অতিরিক্ত ঝাল নষ্ট করেছে খাবারের স্বাদ? সহজ কয়েকটি টোটকায় হবে সমাধান

Published on:

Published on:

Cooking Tips accidentally added too much chili put these tips to use
Follow

বাংলা হান্ট ডেস্ক: রান্না করতে গেলে বরাবর মাথায় পরিমান ও পরিমাপ দুটো মনে রাখতে হয়। কারণ পরিমান ও পরিমাপের অদল বদল হলে রান্নায় সেরকম স্বাদ পাওয়া যায় না। আর কোনোভাবে যদি রান্না করতে গিয়ে অজান্তে হাত থেকে বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো খাবারে পড়ে যায়। তাহলে বেশিরভাগ সময় সেই রান্নার ফেলে দিতে হয়। কিন্তু আজকের প্রতিবেদনে রইল এমন কিছু ঘরোয়া টোটকা, যা মেনে চললে আপনি সহজেই রান্নায় দিয়ে দেওয়া অতিরিক্ত ঝাল হাতের মুঠোয় আনতে পারবেন (Cooking Tips)।

ভুল করে বেশি লঙ্কা পড়ে গিয়েছে? কাজে লাগান এই টিপস (Cooking Tips)

১) ভুল করে যদি কোন ঝোল জাতীয় খাবারে ঝাল বেশি হয়ে যায়। তাহলে সে খাবারটি ফেলে না দিয়ে। কয়েক টুকরো আলু কেটে সেই ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিন। দেখবেন তাতে ঝাল অনেকটা কমে যাবে। পাশাপাশি আপনি সেই খাবার খেতেও পারবেন (Cooking Tips)।

Cooking Tips accidentally added too much chili put these tips to use

আরও পড়ুন: একঘেয়ে কুমড়োকে দিন নতুন টুইস্ট, এই রেসিপিতে চমকে দিন সকলকে, রেসিপি রইল

২) অথবা খাবারে ঝাল বেশি হয়ে গেলে দিতে পারেন পাতিলেবু। এই ঝাল কমাতে পাতিলেবু ভীষণভাবে সাহায্য করে। আপনি যেকোন তরকারিতে ঝাল কমানোর জন্য খানিকটা পাতি লেবুর রস তরকারির মধ্যে মিশিয়ে দিতে পারেন এতে ঝাল আপনার কমে যাবে।

৩) অথবা কোন মশলাদার খাবার বানাতে গেলে অতিরিক্ত ঝাল হয়ে যায় অনেক সময়। এইরকম সময়ে আপনি ঝাল কমাতে কয়েক টুকরো বাদাম বেটে তাতে মিশিয়ে দিতে পারেন। এতে একদিকে যেমন ঝাল কমে যাবে। অপরদিকে খাবারটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে।

৪) পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন টক দই। কারণ খাবারের ঝাল বেশি হয়ে গেলে সেই খাবারের মধ্যে টক দই মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে, ঝালের পরিমাণ অনেকটা কমে যায়। পাশাপাশি খাবার তাড়াতাড়ি হজম হয়। যার ফলে আপনাকে অতিরিক্ত ঝাল খাবারগুলো ফেলে দিতে হয় না (Cooking Tips)।