গরমে কাঁচালঙ্কা শুকিয়ে বা পচে যাচ্ছে? রান্নাঘরের এই টোটকাগুলি কাজে লাগতেই পারে

Published on:

Published on:

Cooking Tips are your green chilies spoiling quickly here is a simple solution
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঝাল ঝাল খাবার খেতে গেলে লঙ্কার পরিমাণ সেখানে বেশি লাগে। তাছাড়া বাজার থেকে কিছু আসুক না আসুক বাড়িতে লঙ্কা নিয়ে আসতে কেউ ভোলে না। তবে একসঙ্গে অনেকটা লঙ্কা বাড়িতে থাকলে, দেখা যায় বহু সময় লঙ্কাগুলো পচে যাচ্ছে। অথবা লঙ্কাগুলো পেকে যাচ্ছে। পাশাপাশি স্বাদ ও নষ্ট হয়ে যায় অনেক সময়। তবে আজকের প্রতিবেদনে রইল আপনি বাড়িতে কিভাবে লঙ্কা রেখে দিলেন দীর্ঘদিন সেটি ভালো থাকবে (Cooking Tips)।

কাঁচালঙ্কা দ্রুত পচে যাচ্ছে? রইল সহজ সমাধান (Cooking Tips)

বাড়িতে ২-৩ দিন কাঁচা লঙ্কা থাকলে পরে সেগুলো একদিকে যেমন শুকিয়ে যায়। অপরদিকে দেখা যায় নষ্ট হয়ে যেতে। বা অনেক সময় দেখা যায় সেগুলোর স্বাদ পালটিয়ে যায়। তবে আজকের প্রতিবেদনে রইল আপনি বাড়িতে কিভাবে কাঁচা লঙ্কা গুলোকে রাখলে তা দীর্ঘদিন ভালো থাকবে (Cooking Tips)।

Cooking Tips are your green chilies spoiling quickly here is a simple solution

আরও পড়ুন: CBSE দ্বাদশের রেজাল্ট দেখতে কোন ওয়েবসাইটে নজর রাখবেন ও কীভাবে দেখবেন ?

১) প্রথমে কাঁচালঙ্কাগুলি ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। তার পর ভাল করে শুকিয়ে নিন। এ বার একটি বায়ুরোধক কৌটোর নীচে একটি টিস্যু পেপার বিছিয়ে দিন।

২) ইচ্ছে করলে কাঁচালঙ্কার পেস্ট বানিয়েও রাখতে পারেন। সে ক্ষেত্রে কাঁচালঙ্কা বেটে নিয়ে তার সঙ্গে তেল আর নুন মিশিয়ে রাখুন।

৩)কাঁচালঙ্কাগুলি ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। তার পর ভাল করে শুকিয়ে নিন। এ বার লঙ্কাগুলি জ়িপলক প্যাকেটে রেখে দিন (Cooking Tips)।