বাংলা হান্ট ডেস্ক: চিনির পর মধ্যবিত্তের ঘরে যথারীতি চিন্তা ভাজ ফেলেছে পেঁয়াজের দাম। গত বছর এই সময় ৩০ টাকা কেজি পেঁয়াজ কিনেছেন সকলে। তবে বর্তমান সময়ে এর দাম হয়েছে ৭০ থেকে ৮০ টাকা। তবে অবাক হওয়ার মতন কোনো বিষয় নেই, ভবিষ্যতে পেঁয়াজের দাম আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু খাদ্য রসিক বাঙালি রসিয়া কষিয়ে খেতে বরাবরই ভালবাসেন। এবার বর্তমানে পেঁয়াজের দাম বাড়ায় রশিয়ে কষিয়ে খাওয়ান বন্ধ করলে চলবে না। আজকের প্রতিবেদনে রইল বাজারে পেঁয়াজের দাম বেশি থাকলো কিভাবে পেঁয়াজ ছাড়াই রান্নায় স্বাদ বাড়াবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য।
পেঁয়াজ ছাড়াই রান্নায় আসবে দারুণ স্বাদ (Cooking Tips)
দই: রান্নায় পেঁয়াজের বদলে দই ব্যবহার করতে পারেন। এর ফলে গ্রেভিও ঘন হবে আর স্বাদও বাড়বে। পাশাপাশি রান্নার স্বাদ বেড়ে যাবে (Cooking Tips)।
বাদাম বাটা: রান্নায় পেঁয়াজের বদলে স্বাদ বাড়াতে কাজে লাগাতে পারেন বাদামবাটা বা কাজুবাটা। মশলা কষানোর সময়ে ২ চামচ বাদামবাটা মিশিয়ে নিলে গ্রেভির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে।

আরও পড়ুন: পোড়া মশলা দিয়ে ট্যাংরার তেল ঝাল, গরম ভাতের সঙ্গে দারুণ জমবে লাঞ্চ
ভাজা বেসন: ভাজা বেসনের মাত্র দু’চামচই আপনার সাধারণ ঝোলের স্বাদ বদলে দিতে পারে। টম্যাটো আর মশলা কষানোর সময়ে উপর থেকে একটু বেসন দিয়ে দিন।
পেঁপে বাটা: মাছ-মাংসের ঝোলকে ঘন করতে ও রান্নার আঁশটে গন্ধ দূর করতে ব্যবহার করুন পেঁপেবাটা। মাংস রান্না করতে গিয়ে যদি দেখেন রান্নাঘরে পেঁয়াজ নেই তা হলে বিকল্প হিসাবে ব্যবহার করুন পেঁপেবাটা (Cooking Tips)।













