ডিম সেদ্ধ করার সময় লেবুর টুকরো দিলে কী লাভ হয়? জেনে নিন রান্নাঘরের সহজ কৌশল

Published on:

Published on:

Cooking Tips do you know how to use lemon when boiling eggs
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিমের মতো স্বাস্থ্যকর খাবার খুবই কম আছে। প্রাতরাশে অনেকেই ডিমসেদ্ধ, পাউরুটি খেয়ে থাকেন। আবার অনেকে দুপুরে ভাতের সঙ্গে ডিম খান। তবে এই সেদ্ধ ডিম ছাড়াতে গেলে তার ভেঙে যায়। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি টোটকা শেয়ার করব, যেটা করলে ডিম ছাড়ানোর সময় আপনাকে সমস্যায় পড়তে হবে না (Cooking Tips)।

ডিম সেদ্ধতে লেবুর ব্যবহার জানেন? (Cooking Tips)

প্রথমত ডিমের খোসা সহজেই বেরিয়ে আসবে লেবুর গুণে। হয়তো শুনতে অবাক লাগবে। তবে ডিম সেদ্ধ করার সময় ফুটন্ত জলে লেবুর টুকরো দিয়ে দিন। লেবুতে থাকা অ্যাসিড ডিমের খোসাকে নরম করে দেয় (Cooking Tips)।

Cooking Tips do you know how to use lemon when boiling eggs

আরও পড়ুন: AC বাসে শ্রীরামপুর থেকে সরাসরি দিঘা যাওয়ার সুবিধা মিলবে এবার, ভাড়া কেমন হবে?

তাই সঠিক সময় ধরে সেদ্ধ করার পর ডিমের খোসা সহজেই বেরিয়ে আসে। বাড়িতে লেবু না থাকলেও সমস্যা নেই বিকল্প হিসাবে ভিনিগারও কাজে লাগাতে পারেন।

এছাড়াও লেবু ব্যবহারের পরেও ডিমের খোসা ছাড়াতে গিয়ে ভেঙে যেতে পারে। জানেন, কোন ভুলে? ডিম সেদ্ধ গরম থাকা অবস্থায় ভুলেও ছাড়াবেন না, তা হলেই ভেঙে যেতে পারে।

তাই ফুটন্ত জল থেকে সেদ্ধ ডিমগুলি বের করে নেওয়ার পর সেগুলি ঠান্ডা জলে ভর্তি একটি পাত্রে রাখুন। তার পর সেই পাত্রটিকে কিছু দিয়ে ঢেকে দিন। মিনিট পাঁচেক পর খুব সহজেই ডিমের খোসা খুলে চলে আসবে সহজে (Cooking Tips)।