বাংলা হান্ট ডেস্ক: কথাতেই রয়েছে মাছে ভাতে বাঙালি। তবে আজকালকার ব্যস্তময় জীবনে প্রতিটা মানুষ টাটকা মাছ খেতে ভুলেই গেছেন। কারণ এই ব্যস্ততার জন্য সপ্তাহের একটা দিন একেবারে মাছ মাংস এনে ফ্রিজে তুলে রাখা হয় (Cooking Tips)। কিন্তু বাড়িতে থাকা বয়স ও সদস্যরা আজও ফ্রিজে রাখা মাছ দেখলে সবার প্রথমে নাক সিঁটকোন। কারণ, ফ্রিজে থাকা মাঝে টাটকা ভাবতা আর থাকে না। তবে আজকের প্রতিবেদনে রইল আপনার ও ফ্রিজে যদি মাঝ থেকে থাকে, সেই মাছ দিয়ে ঝোল অথবা অন্য কোন পদ রান্না করলেও কিভাবে আপনি টাটকা স্বাদ ফিরিয়ে আনবেন তার পদ্ধতি।
বহুদিনের মাছেও ফিরবে নতুনের স্বাদ রান্নার আগে টিপস গুলো মানুন (Cooking Tips)
আপনার ফ্রিজে যদি মাঝ থেকে থাকে তাহলে সেই মাছে টাটকা সাত ফিরিয়ে আনার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে, যার মধ্যে অন্যতম হল- মাছটাকে ফ্রিজ থেকে বের করে ঠাণ্ডা ভাবটা কাটিয়ে নিন (Cooking Tips)।

আরও পড়ুন: বেকার ভাতার ফর্মে ভুল তথ্য! এখনই জানুন সংশোধনের সম্পূর্ণ গাইডলাইন…
যদি বড় মাছ হয়ে থাকে, তাহলে আগের থেকে মাছগুলোকে টুকরো করে রাখা ভালো। তা না হলে টুকরো করতে গেলে অসুবিধায় পড়তে হবে আপনাকে। আর যদি ছোট মাছ হয়, তাহলে আর কোন অসুবিধা নেই।
এরপর একটি বাটিতে দুধ ও জল মিশিয়ে রাখুন। এরপর তার মধ্যে মাছগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন।
দুধ ও জল মেশানো মিশ্রণে মাছগুলো ভিজিয়ে রাখার পর সেগুলো ভালো করে ধুয়ে নিন। এর ফলে আপনার মাছের গা থেকে বাঁশি গন্ধ কেটে যাবে। পাশাপাশি আঁশটে ভাবের গন্ধটাও থাকবে না।
তারপর আপনি, যেইভাবে মাছ রান্না করেন সেই ভাবেই রান্না করে ফেলুন। তখন খেয়ে দেখবেন বুঝতেই পারবেন না, আপনি ফ্রিজে রাখা মাছ দিয়ে এই রেসিপিটি করেছেন (Cooking Tips)।












