বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। পেট ঠান্ডা রাখার জন্য সকলেই হালকা পাতলা খাবার খাবার পরিকল্পনা করেন। এবার এই হালকা পাতলা খাবার কথা বললেই সবার আগে মাথায় আছে আলু পোস্ত অথবা প্রত্যেক যেকোনো রকমের পদ। তার ওপর পুরনো জেনারেশন এর হোক অথবা নতুন জেনারেশন এই রেসিপিটা খেতে সকলেই ভালোবাসেন। কিন্তু অনেক সময় দেখা যায় বাড়িতে আলু পোস্ত করার সময় স্বাদ তেমন পাওয়া যায় না। আজকের প্রতিবেদনা রইল রান্না করার সময় কখন পোস্ত দিলে একেবারে পারফেক্ট হবে রেসিপিটি (Cooking Tips)।
কখন পোস্ত দিলে আপনি একেবারে বাড়িতে পারফেক্ট আলু পোস্ত বানাতে পারবেন (Cooking Tips)
প্রথমত আলু পোস্ত খেতে যতটা ভালো লাগে। রান্না করা খুব সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। তবে বহু সময় দেখা যায় যতই তড়িজুত করে আলু পোস্ত করুন না কেন রান্না শেষে তার স্বাদ সেই রকম থাকে না। আজকের প্রতিবেদনে রইল কখন পোস্ত দিলে আপনি একবার পারফেক্ট আলু পোস্ত বানাতে পারবেন (Cooking Tips)।

আরও পড়ুন: গ্যাস পরিষেবায় বড় গণ্ডগোল! শয়ে শয়ে বুকিং বাতিল, বিপাকে ডিস্ট্রিবিউটাররা
প্রথমত, আপনাকে এই রান্নাটা করার জন্য আগের থেকে পোস্ত ভিজিয়ে রাখতে হবে। এরপর সেটাকে ভালোভাবেই বেটে নিতে হবে। পাশাপাশি আলুগুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।
এরপর কড়াইতে তেল গরম করে তাতে কুচানো পেঁয়াজ ও চিরে রাখা লঙ্কা গুলো দিয়ে দেবেন। তারপর একটু নাড়াচাড়া করে টুকরো করে কেটে রাখা আলু গুলোকে দিয়ে দিন। এরপর ৫ থেকে ৭ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আরেকটু ঢেকে রাখুন।
এতে আলু গুলো সেদ্ধো হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে পোস্ত বাটা দিয়ে তার ওপর একটু সরষের তেল সরিয়ে অল্প নেড়ে চেড়ে নিন। এরপরই আপনি বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন পারফেক্ট আলু পোস্ত (Cooking Tips)।












