বাড়ির ডিম দ্রুত নষ্ট হচ্ছে? এই ছোট ট্রিক জানলেই থাকবে একদম টাটকা

Published on:

Published on:

Cooking Tips learn easy ways to keep eggs fresh in summer
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে চৈত্র মাস প্রায় শেষের দিকে। ধীরে ধীরে বঙ্গের আবহাওয়া বাড়তে শুরু করেছে। এবার সব থেকে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বাজার থেকে কিনে নিয়ে আসা খাবার ঠিকঠাক রাখার জন্য। কারণ ব্যস্ততার জন্য আজকাল প্রতিদিন বাজারে অনেকেই যেতে পারেন না। তার ওপর যারা স্বাস্থ্য সচেতন পাশাপাশি চিকিৎসক রং শরীর ঠিক রাখার জন্য বরাবর প্রতিদিন দুটো করে ডিম খাবার পরামর্শ দেয়। কিন্তু মুশকিল হল, এই গরম বাড়লে ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আজকের প্রতিবেদনে রইল আপনি বাড়িতে কিভাবে ডিম রাখলে, যা সহজে নষ্ট হবে না (Cooking Tips)।

গরমে ডিম ভালো রাখার সহজ উপায় জানুন (Cooking Tips)

গরমের দিনে ডিম বাইরে না রাখাটাই বুদ্ধিমানের কাজ। কারণ তাপমাত্রা বাড়লে ডিমের ভেতরে ব্যাকটেরিয়া জন্মানো সম্ভাবনা বেশি থাকে। পাশাপাশি এই গরমের সময় ডিম ফ্রিজে রাখাই নিরাপদ। তবে ফ্রিজ ব্যবহার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। আজকের প্রতিবেদনা রইল সেই তথ্য (Cooking Tips)।

Cooking Tips learn easy ways to keep eggs fresh in summer

আরও পড়ুন: ভাতের সঙ্গে একদম পারফেক্ট কম্বো, লঙ্কাপোড়া রুইয়ে মিলবে ঝাল-ধোঁয়ার অনন্য স্বাদ, জানুন রেসিপি

অনেকেই ফ্রিজের দরজার তাকে ডিম সাজিয়ে রাখেন। তবে এটাই সব থেকে বড় ভুল, কারণ ফ্রিজের দরজা বারবার খোলা ও বন্ধ হওয়ার ফলে সেখানে তাপমাত্রার হেরফের সবথেকে বেশি হয়। যার ফলে আপনার কিনে আনা ডিম বেশি দিন ভালো থাকে না। তাই সবসময় ডিম ফ্রিজের মাঝে তাকে রাখুন।

তাছাড়া ডিম শুধু ফ্রিজে ঢুকালেই হবে না। পাশাপাশি দীর্ঘদিন ভালো রাখতে হলে ডিমের সরু অংশটা নিচের দিকে ও চওড়া অংশটা উপরের দিকে রাখুন। এতে ডিমের ভেতরে কুসুম একদম স্থির থাকে। এর ফলের ডিম সহজে পচে যায় না।

আবার অনেকে ডিম কিনে নিয়ে এসে ধুয়ে ফেলেন। কিন্তু এইটা একেবারেই করা উচিত নয়। কারণ ডিমের খোসার উপর একটি প্রাকৃতিক প্রতিরক্ষামূলক স্তর থাকে। জল দিয়ে সেটি ধুয়ে নিলে সেই স্তর নষ্ট হয়ে যায়। যার ফলে ব্যাকটেরিয়া খুব সহজেই ডিমের ভেতরে ঢুকে যায়। তাই রান্না করার আগে ডিম গুলো ধোয়া উচিত (Cooking Tips)।