বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিটি ঘরে দুপুরবেলা হোক অথবা রাত্রে বেলা ভাত খাওয়ার প্রচলন রয়েছে। তবে বেশিরভাগ মানুষ প্রতিদিন দুবেলা করে যেহেতু ভাত খান। তাই এটি একটু নরম কিন্তু ঝরঝরে খেতে ভালোবাসেন। তবে অনেক সময় দেখা যায় ভাত রান্না করতে গেলে কিছু সময় ভাতের দানাগুলো একসাথে লেগে যায়। যার ফলে খেতে ভালো লাগে না। এরপরে অনেক সময় সেই ভাতগুলোকে ফেলে দিতে হয়। তবে ভাত রান্না করার আগে কিছু অবলম্বন মানলে আপনি নিখুঁত ভাত তৈরি করতে পারবেন সহজে। আজকের প্রতিবেদনের সেই বিষয়ে বিস্তারিত তথ্য রইল (Cooking Tips)।
ঘরোয়া এই ৬টি টিপসে বানান একদম পারফেক্ট ঝুরঝুরে ভাত (Cooking Tips)
১) প্রথমত আপনি যখন ভাত করবেন তখন রাত্রেবেলা চালটাকে দু তিনবার ধুয়ে রেখে দিন। এতে চালের অতিরিক্ত শ্বেতসার দূর হয়ে যাবে। যার ফলে ভাত আঠালো হবে না। এবং আপনার ভাত ঝরঝরে হবে।
২) চালের মানের জন্য, রান্নার আগে এটি জলে ভিজিয়ে রাখুন। অন্তত ২০ থেকে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখলে চালের দানা নরমা হয় এবং রান্নার পরেও ঝরঝরে থাকে।

আরও পড়ুন: মাসিক বিল কমাতে চান? প্রি-পেইড থেকে পোস্টপেইডে গেলে কোন প্ল্যান সাশ্রয়ী
৩) অনেক সময় ভাতে বেশি জল দিলে তা নরম হয়ে যেতে পারে। ভাত রান্না করার সময় সঠিক পরিমাণে জল ব্যবহার করা নিশ্চিত করুন। সাধারণত, এক কাপ চাল রান্না করার জন্য দুই কাপ জল দিতে হয়।
৪) আপনি এক থেকেদুই চা চামচ তেল বা ঘি যোগ করতে পারেন। এতে ভাতের দানাগুলো একে অপরের সাখে লেগেতায় না এবং একটি হালকা সুগন্ধও ছড়ায়।
৫) নিখুঁতভাবে ভাত রান্না করার জন্য, এটি কম তাঁচে করা উচিত। বেশি আঁচে রান্না করলে ভাত ভেঙে যায় এবং একসঙ্গে লেগে যায়। বেশি আচে ভাত পুড়েও হেতে পারে।
৬)ভাত রান্না করার সময় হাতা দিয়ে নাড়বেন না। এমনটা করলে ভাতের দানা ভেঙে যায় এবং একটির সঙ্গে আরেকটি লেগে যায়। ভাত রান্না হয়ে গেলে অন্তত ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন এবং তারপর আলতো করে নাড়ুন (Cooking Tips)।












