ভাত ঠিকমতো হচ্ছে না? ঘরোয়া এই কৌশল জানলে মুহূর্তে বদলে যাবে আপনার রান্না

Published on:

Published on:

Cooking Tips rice is getting soft here are some home remedies to solve it
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাঙালির সাথে ভাতের ওতপ্রোতভাবে একটা সম্পর্ক রয়েছে। তবে বহু সময় দেখা যায় ভাত রান্না করতে গেলে অনেক সময় সেই ভাত গলে যায়। এবার সেই গলা ভাত অনেক সময় খাওয়াও যায় না। আবার অনেকেই এই গলা ভাত খেতেও পছন্দ করেন না। তবে এরকম অবস্থার সম্মুখীন আপনিও যদি হয়ে থাকেন, তাহলে সেই ভাত ফেলে না দিয়ে ঘরোয়া এই উপায়ে গলে যাওয়া ভাত কেউ করে ফেলুন একেবারে ঝরঝরে। জেনে নিন সেই টিপস্ গুলো (Cooking Tips)।

ভাত নরম হয়ে যাচ্ছে? ঘরোয়া উপায়েই টোটকা জানলেই সমাধান হবে (Cooking Tips)

যারা রান্না করতে জানেন না ঠিকঠাক, তারা অনেক সময় ভাত রান্না করতে গেলে কখন ভাতের ফ্যান ফেলা উচিত তা বুঝতে পারেন না। যার ফলে বউ সময় ভাত গলে যায়। এমনকি কখনো কখনো জল ঝরানোর পরও ভাতের মধ্যে সেই গলা ভাবটা লেগে থাকে। আর সেই বেশি সেদ্ধ হয়ে গেলে অনেকেই সেই ভাত খেতে পছন্দ করেন না। আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে রইল ঘরোয়া এই টোটকা গুলি (Cooking Tips)।

Cooking Tips rice is getting soft here are some home remedies to solve it

আরও পড়ুন: দাম দেখে চমকে যাবেন! অ্যামাজন সেলে স্মার্টফোন-টিভি সহ একগুচ্ছ গ্যাজেটে বড় ছাড়

১) ভাত রান্না করতে গিয়ে যদি অতিরিক্ত ভাত গলে যায়, তাহলে ভাতের ফ্যান ঝরিয়ে সেই ভাতটি মিনিট দু এক মাইক্রোওভেনের ভেতরে ঘুরিয়ে নিন। এতে দেখবেন আপনার ভাতের অতিরিক্ত জল শুষে নেবে মাইক্রোওয়েভ। একেবারে ঝরঝরে থাকবে ভাত।

২) প্রথমে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে সেই পাত্রে একটি ছোট বাটি করে নুন রেখে দিন। চাইলে আপনি পাত্রটির মুখ ভেতর দিয়ে বন্ধ করে দিতে পারেন। এতে ভাতের মধ্যে থাকা অতিরিক্ত জল শুষে নেমে নুন। পাশাপাশি ভাত একেবারে ঝরঝরে হয়ে যাবে।

৩) ভাতের ফ্যান ঝরিয়ে তার ওপরে তিন চারটা পাউরুটির টুকরো ভালোভাবে সাজিয়ে দিন। এবার ঢাকা বন্ধ করে আবার গ্যাসের উপর মিনিট দুয়েক রেখে দিলে, ভাতের মধ্যে থাকা অতিরিক্ত জল পাউরুটি শুষে নেবে (Cooking Tips)।