দুধ আর কেটে যাওয়ার ভয় নেই, সামান্য ১টি উপকরণেই মিলবে সমাধান

Published on:

Published on:

Cooking Tips simple trick will solve the problem of milk curdling
Follow

বাংলা হান্ট ডেস্ক: দুধ জল দিতে গিয়ে যদি দেখেন সেটি কেটে যায়। গরমের মতন বর্ষার সময়ে দুধ ফ্রিজের বাইরে বেশিক্ষণ রাখলে এই সমস্যা দেখা যায়। অথবা ভ্যাপসা গরমে ব্যাকটেরিয়া জন্মানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়, যা দুধের সতেজ ভাব ও গরমে ব্যাকটেরিয়া জন্মানোর জন্য দুধের সতেজ ভাব কেটে গিয়ে তার গুণগত মান নষ্ট করে দেয়। তবে আজকে প্রতিবেদনা রইল এই সমস্যার সমাধান কিভাবে হবে তার তথ্য (Cooking Tips)।

দুধ কাটার সমস্যা দূর হবে এই সহজ টোটকায় (Cooking Tips)

১) দুধ জ্বাল দেওয়ার সময় তাতে এক চিমটে বেকিং সোডা দিয়ে দিলেই কিন্তু আর এই সমস্যা হবে না। দুধ ফুটে ওঠার সময় বেকিং পাউডার মেশাতে হবে। বেকিং সোডা দুধের মধ্যে অম্লভাবকে বাড়তে দেয় না (Cooking Tips)।

২)বার বার জ্বাল দিলেই দুধ ভাল থাকবে, এমন নয়। ফ্রিজ থেকে ততটাই দুধ বার করুন, যতটা প্রয়োজন।

Cooking Tips simple trick will solve the problem of milk curdling

আরও পড়ুন: পুরুলিয়ায় প্রকৃতির কোলে মিনি সুন্দরবন, এবারের পুজোয় হতে পারে সেরা গন্তব্য

৩)দুধ ফ্রিজেরাখার সময় য়ে কোনও পাত্রে রাখবেন না। কাচ কিংবা স্টিলের বাসনে রাখুন।

৪) ফ্রিজের দরজার সামনাসামনি পাত্রটি রাখবেন না, এই জায়গায় তাপমাত্রা বার বার হেরফের করে। ফ্রিজের পিছনের দিকে রাখুন পাত্রটি (Cooking Tips)।