বাংলা হান্ট ডেস্ক: পুষ্টিবিদদের মতো সকালবেলার খাবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণেই সকালে অফিসে বেরোনোর আগে তাড়াহুড়ো করে অনেকে কি খাবার খেয়ে যাবেন তা নিয়ে চিন্তিত থাকেন। সেই ক্ষেত্রে চিঁড়েরর পোলাও তাড়াতাড়ি হয়ে যায় বলে অনেকেই সেটা খেতে চান। তবে এটি রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় যে সেটি দলা পাকিয়ে যাচ্ছে। তবে আজকে প্রতিবেদনের রইল কিভাবে চিঁড়ের পোলাও রান্না করলে সেটা কোনভাবেই আর দলা পাকাবে না তার ঘরোয়া টোটকা।
ঝরঝরে চিঁড়ের পোলাও বানাতে এই টোটকা কাজে লাগান (Cooking Tips)
১) প্রথমত চিঁড়ের পোলাও এর ক্ষেত্রে কিভাবে চিঁড়েটিকে ধরছেন সেটি ভীষণ জরুরী জানা। কারণ চিঁড়ে শক্ত থাকলে তা খেতে ভালো লাগবে না। তেমনি অতিরিক্ত নরম হয়ে গেল এই খাবারের স্বাদ বিগড়ে যাবে (Cooking Tips)।
২) চিঁড়ের পোলাও তৈরি সময় পাতলা চিঁড়ে নেওয়া একেবারেই চলবে না। এই ক্ষেত্রে সবসময় মোটা চিঁড়ে ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: ভাতের পাতে এক পদই যথেষ্ট! বানিয়ে ফেলুন ঝাল ঝাল মুরগির ঝুরো
৩) চিঁড়ে যেহেতু অতিরিক্ত জল শোষণ করে। এর জন্য জলের মধ্যে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না।
৪) এখানে চিঁড়ে যখন ধুবেন তখন ছাঁকনি দিয়ে ময়লা জলটা ভালোভাবে ছেঁকে চিঁড়ে গুলোকে ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে। পাশাপাশি চিঁড়ের পোলাও রান্না সময় সবজি গুলো ভালোভাবে ভাজার পর একদম সবশেষে কড়াইতে চিঁড়ে দিতে হবে। আর এইভাবে করলেই আপনার চিঁড়ের পোলাও আর মণ্ডো পাকিয়ে যাবে না (Cooking Tips)।













