বাংলা হান্ট ডেস্ক: সোনা এখনো মধ্যবিত্তের কাছে দুঃসময়ের ভরসা এবং ঐতিহ্যের মাপকাঠি। কিন্তু যেভাবে সোনার দাম (Gold Price) দিন দিন বাড়ছে, তাতে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তবে সামনে বাজেট (Budget 2026) ২০২৬-২৭ সালের। মানুষ আশা করছে সরকার থেকে হয়তো কিছু নিয়ম আনা হবে যাতে সোনার ঊর্ধ্বমুখী এই দামে লাগাম টানা যায়।
সোনার দাম (Gold Price) বাড়ার পিছনে কারণ কী?
সোনার দাম দিন দিন বাড়ছে, এর পিছনে আছে বড় কারণ। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৫০০০ ডলারে পৌঁছেছে এবং রূপা ১০০ ডলারের কাছাকাছি গেছে। বিশ্বব্যাপী উত্তেজনা এবং গ্রিনল্যান্ড বিরোধ, এগুলিকে সোনার আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং এই কারণেই দেশের বাজারে সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে।
সোনা কিনলে সোনার সাথে মেকিং চার্জ এবং জিএসটি দিতে হয়। গয়নার উপর তিন শতাংশ জিএসটি আরোপ করা হয়। অল ইন্ডিয়া জেম এন্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল সরকারের কাছে এই হার কমিয়ে ১.২৫ % বা ১.৫০ % করার অনুরোধ জানিয়েছে। এতে গয়না কিছুটা সস্তা হবে এবং মধ্যবিত্তর কিছুটা স্বস্তি মিলবে।
আরও পড়ুন:পিএফ নিয়ম বদলালে মাসিক বেতন কমবে? ২৫ হাজার ওয়েজ সিলিং প্রস্তাবে কর্মীদের কপালে চিন্তার ভাঁজ
শিল্প বিশেষজ্ঞরাও সোনার দামে নিয়ন্ত্রণ আনার জন্য অর্থ মন্ত্রকের কাছে বেশ কিছু পরিবর্তন এর দাবি জানিয়েছেন। যদি কেন্দ্রীয় সরকার বাজেটে সোনা রূপার উপরে শুল্ক কমায়, তাহলে কমতে পারে ভারতে সোনার দাম। তবে এর প্রভাব কিন্তু খুব বেশি দিন থাকবে না। কারণ সোনার উপর দাম, বিশ্ববাজারের প্রবণতা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে থাকে। ভারতে সোনা এমনকি রূপার উপরেও আমদানি কর তার দামকে ব্যাপকভাবে প্রভাবিত করতে থাকে আর এর ফলে সোনা রূপার চাহিদাও কিন্তু প্রভাবিত হয়। কারণ সোনা শুধু ধাতু নয় এটি বিবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই শুল্কের ক্ষেত্রে কোন পরিবর্তন আসলে সোনা রূপার দামের উপর তার সরাসরি প্রভাব লক্ষ্য করা যাবে।
আরও পড়ুন:আসন্ন নির্বাচনে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট হচ্ছে নাকি! জল্পনা উসকে কি বার্তা দিলেন সেলিম

২০২৫ সালে কেন্দ্রীয় বাজেটে সোনা রূপার শুল্কের উপরে কোন পরিবর্তন আনা হয়নি। ছয় মাসের বেশি সময় ধরে সোনা রূপার দাম বৃদ্ধি পাচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে। এই বছরের শুরু থেকে ভেনেজুয়েলার উপর মার্কিন রাষ্ট্রপতির হস্তক্ষেপ, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের হুমকি, ইইউ শুল্ক, ইরানে উত্তেজনা সহ বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে এই ধাতুগুলির দাম বাড়ছে। এখন সকলে তাকিয়ে আছে কেন্দ্রীয় বাজেটের দিকে। যদি সরকার বাজেটে কোন পরিবর্তন আনে তাহলে অবশ্যই হয়তো কিছুটা কমতে পারে সোনা রূপার দাম।













