আসন্ন নির্বাচনে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট হচ্ছে নাকি! জল্পনা উসকে কি বার্তা দিলেন সেলিম

Published on:

Published on:

Mohammed Salim delivered strong message to Congress after meeting with Humayun Kabir
Follow

বাংলা হান্ট ডেস্ক: হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের পর আবার দ্বৈরথ শুরু কংগ্রেস সিপিএমের। বুধবার জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে সাক্ষাৎ করেন মহম্মদ সেলিম(Mohammed Salim)। তারপরেই শুরু হয়েছে জোট নিয়ে জল্পনা।

জোট নিয়ে কী বললেন সেলিম (Mohammed Salim)?

বুধবার নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করেন সেলিম আর তারপরেই জোট নিয়ে সম্ভাবনা জোরালো হতে শুরু করে। বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস সিপিএম জোট বাঁধছে নাকি তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। কিন্তু বর্তমানে সিপিএম কংগ্রেসে সম্পর্ক ভালো অবস্থায় নেই। দুই দলের মধ্যে চাপান উতোর শুরু হয়েছে।

সেলিম বলেন অধীর চৌধুরী কংগ্রেস সভাপতি থাকার সময় বাম কংগ্রেস আসন সমঝোতা হয়েছিল। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি বেশি দরদ। তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসির বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। তবে বামরা দীর্ঘদিন অপেক্ষা করবেন না বলেও তিনি জানান। কংগ্রেসকে আগে নিজেদের অবস্থান ঠিক করতে হবে। এই বলে জোট নিয়ে তিনি কড়া মনোভাব ব্যক্ত করেন কংগ্রেসের প্রতি।

আরও পড়ুন:দুরন্ত কামব্যাক ‘পরিণীতা’র, জোর টক্কর জি-জলসার, কার দখলে গেল শীর্ষস্থান?

অন্যদিকে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের পর সেলিমকে জোট নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন জোট নিয়ে কোন আলোচনা হয়নি। নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন হুমায়ুন কবীর, তাঁদের লক্ষ্য কি, তাঁদের দলের উদ্দেশ্য কী এগুলো বুঝতে এসেছিলাম। আসন নিয়ে সমঝোতা করতে প্রস্তাব হয়েছে।

Mohammed Salim delivered strong message to Congress after meeting with Humayun Kabir

আরও পড়ুন:SIR প্রক্রিয়ায় অনিয়ম? স্ক্রিনশট দেখিয়ে প্রশাসনের বিরুদ্ধে তোপ শুভেন্দুর

তবে তিনি আরো জানান জোট নিয়ে আইএসএফের সঙ্গেও কথা হবে। তিনি বলেন যে, যে কোনও আলোচনাই হবে আলিমুদ্দিনের টেবিলে, এখানে নয়। মহম্মদ সেলিমের সমালোচনা করে কুণাল ঘোষ বলেন যে বাংলায় অন্য দলগুলো কার্যত অপ্রাসঙ্গিক। জনগণের সমর্থন নেই এই দলগুলোর উপর আর মহম্মদ সেলিম রাজনৈতিক ভিক্ষুকের মতো ব্যবহার করছেন বলে উল্লেখ করেন তিনি।