বাংলা হান্ট ডেস্কঃ আচমকাই হাসপাতালে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। যেমনটা জানা যাচ্ছে, বর্তমানে দিল্লির AIMS হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান বাম নেতা। কিন্তু কি কারণে হাসপাতালে অ্যাডমিট হতে হল তাঁকে? দলের তরফ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণেই ভর্তি হয়েছেন তিনি, একটি অপারেশনও করা হয়েছে।
কেন হটাৎ হাসপাতালে ভর্তি বিমান বসু?
বিমান বসু হাসপাতালে ভর্তি হয়েছেন খবর প্রকাশ্যে আসার পর থেকেই বেশ কিছু প্রশ্ন ভিড় করেছেন আমজনতার মনে। এর উত্তরে প্রথমেই যেটা জানা যাচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা নিয়েই নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সূত্র বলছে, রুটিন চেকআপ হয়েছে, যদিও পরিবারের তরফ থেকে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। হাসপাতলের তরফ থেকেও কোনো তথ্য জানা যায়নি।
এর আগে ২০২৪ সালে কলকাতায় একবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বিমান বসুকে। সেই সময় থেকেই নিয়মিত চিকিৎসকদের পরামর্শে ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ভোটের সময় নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রওয়ালের দফতরের সামনে হওয়া বিক্ষোভ কর্মসূচিতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও রাত্রি জগতে পারেননি তিনি, এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছিলেন।
আরও পড়ুনঃ মিলবে বর্ধিত DA, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসছে শীঘ্রই
আক্ষেপের সুরেই বিমান বসু জানিয়েছিলেন, ‘১৯৭১ সাল থেকে কলকাতায় যেকটি নৈশকালীন অভিযান হয়েছে সবকটিতে উপস্থিত ছিলাম। কিন্তু এই প্রথম থাকতে পারলাম না’। এর আগে রাণী রাসমণি রোদে CPM এর এক নৈশকালীন কর্মসূচিতে নিজে উপস্থিত থেকে বাকি সহকর্মীদের কানের কাছে লাঠির খোঁচা দিয়ে জাগিয়ে রেখেছিলেন তিনি।
আসলে বয়স ৮৬ হলেও মনেপ্রাণে আজও সতেজ বিমান বসু। সেই কারণেই আজও বিক্ষোভ থেকে শুরু করে ধর্ণার খবর পেলেই দৌড়ে যান। একসময় কোন্নগর বাটা মোড় থেকে উত্তরপাড়া গৌরী স্টপেজ অবধি হেঁটে গাড়িতে উঠেছিলেন তিনি। যে কারণে অনেকেই তাকে ‘হন্টনের হেডমাস্টার’ বলেও ডাকতেন।
প্রসঙ্গত, বিমান বসুর পাশাপাশি জানা যাচ্ছে, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মিরা ভট্টাচার্যও হাসপাতালে ভর্তি হয়েছেন। পেটের যন্ত্রণার সমস্যা নিয়ে বর্তমানে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।













