মোবাইলেই মাত্র ১ টাকায় ফসল বীমা, কিভাবে করবেন আবেদন? জেনে নিন

Published on:

Published on:

Crop insurance PMFBY on mobile for just 1 rupees
Follow

বাংলা হান্ট ডেস্ক : বন্যা, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি কিংবা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার (PMFBY) টাকা পাওয়ার জন্য কৃষকদের আর কাগজের ফর্ম হাতে নিয়ে সরকারি দফতরে ঘুরতে হবে না। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার (PMFBY) আবেদন ব্যবস্থায় এবার গুরুত্ব পাচ্ছে ডিজিটাল পদ্ধতি। হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই কৃষকরা করতে পারবেন বিমার আবেদন। এমনকি জমির বিবরণ থেকে ব্যাঙ্কের তথ্য—প্রয়োজনীয় একাধিক তথ্য অনলাইনেই জমা দেওয়া যাবে।

কীভাবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার (PMFBY) আবেদন ?

স্থানীয় কৃষি দফতর বা পঞ্চায়েত অফিসে গিয়ে কাগজের ফর্ম জমা দিতে যাওয়া, সময় সাপেক্ষ। নতুন ডিজিটাল ব্যবস্থায় কৃষক নিজেই নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমি সংক্রান্ত তথ্য দিতে পারবেন। তথ্য সরাসরি ডিজিটাল ব্যবস্থায় জমা পড়ায় ভুলের সম্ভাবনা কমবে।আবেদন করার জন্য Android মোবাইলের Play Store-এ গিয়ে Crop Insurance অ্যাপটি খুঁজে ইনস্টল করতে হবে। অ্যাপ চালু করার পর ‘Login’ অপশনে গিয়ে নিজের মোবাইল নম্বর দিতে হবে।

এরপর ‘Login with OTP’ নির্বাচন করলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে OTP আসবে। সেই OTP দিয়েই অ্যাকাউন্টের প্রাথমিক যাচাই সম্পন্ন করতে হবে। OTP যাচাই হয়ে গেলে ব্যক্তিগত পরিচয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দেওয়ার পেজ খুলবে। আধার কার্ড ও ব্যাঙ্ক পাসবুক দেখে একেবারে নির্ভুল ভাবে তথ্যগুলি পূরণ করা জরুরি।

ব্যাঙ্কের বিবরণ সেভ করার পর অ্যাপের নীচের দিকে থাকা PMFBY Insurance অপশনটি নির্বাচন করতে হবে। এরপর রাজ্য হিসেবে West Bengal বেছে নিয়ে ফসলের মরশুম, সংশ্লিষ্ট বছর নির্বাচন করে আবেদন এগিয়ে নিয়ে যেতে হবে। পরবর্তী ধাপে জমির অবস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে। কোন জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং মৌজায় জমিটি রয়েছে, তা নির্বাচন করতে হবে।একটি মাত্র ফসল চাষ হলে ‘Individual’ এবং একাধিক ফসল থাকলে ‘Mix’ নির্বাচন করতে হবে। এরপর ফসলের নাম এবং রোপণের তারিখ উল্লেখ করতে হবে। এই তথ্যগুলি পূরণ হয়ে গেলে জমির পরিমাণ এবং বিমার অঙ্ক অ্যাপের মাধ্যমে হিসাব হয়ে যাবে।

আবেদনের সময় ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার পরিষ্কার ছবি আপলোড করা বাধ্যতামূলক। সব তথ্য মিলিয়ে নেওয়ার পর ‘Proceed for Payment’-এ ক্লিক করতে হবে। এরপর কৃষকের পক্ষ থেকে প্রিমিয়াম হিসেবে ১ টাকা জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। UPI QR কোড ব্যবহার করে PhonePe, GPay অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই টাকা দেওয়া যাবে।

Crop insurance PMFBY on mobile for just 1 rupees

আরও পড়ুন : বাড়ির হেঁশেলে রেস্তোরাঁর স্বাদ, কলকাতা বা ব্যারাকপুর স্টাইল, এই টিপসে বিরিয়ানি হবে লাজবাব!

পেমেন্ট সফল হলে অ্যাপেই ডিজিটাল PDF রসিদ পাওয়া যাবে। ভবিষ্যতে আবেদনের প্রমাণ এই রসিদটি ডাউনলোড করে রেখে দিন। নতুন ব্যবস্থায় ফসল বিমার আবেদন প্রক্রিয়াটি অনেকটাই হাতের মুঠোয় চলে আসছে। সরকারি অফিসে গিয়ে সময় নষ্ট না করে স্মার্টফোন থেকেই আবেদন করা যাবে। আর দুর্যোগে ফসলের ক্ষতি হলে অ্যাপের মাধ্যমেই ৭২ ঘণ্টার মধ্যে বিমার দাবি জানানোর সুযোগ থাকছে।