আরও ২%, রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের DA বৃদ্ধির সিদ্ধান্ত, কার্যকর অক্টোবর থেকেই

Published on:

Published on:

dearness allowance(338)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেয়েছে সম্প্রতি। নয়া সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মীদের (State Government Employees) উপহার দিয়ে একধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে ১০ শতাংশ। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়ে পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে। এরই মধ্যে আরেক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হাঁটল।

কতটা বাড়ল ডিএ? Dearness Allowance

ঘটনাস্থল সিকিম। সিকিম সরকারের তরফে চলতি মাসে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য পূর্ব-সংশোধিত ও সংশোধিত বেতন কাঠামোর অধীনে মহার্ঘ ভাতা বা ডিএ এবং মহার্ঘ ত্রাণ ডিআর বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পূর্ব-সংশোধিত মূল বেতন কাঠামো ষষ্ঠ বেতন কমিশন-এর আওতায় রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর ৫% বৃদ্ধি করা হয়েছে।

এতদিন এই কর্মীরা ২৫৭% হারে ডিএ পাচ্ছিলেন। এবারে তা বেড়ে হয়েছে ২৬২%। যা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এছাড়া সপ্তম পে কমিশন-এর অধীনে বেতন গ্রহণকারী কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর ২% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই সকল কর্মীরা এতদিন ৫৮% হারে ডিএ পাচ্ছিলেন। এবারে তা বেড়ে ৬০% করা হয়েছে। এটিও ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

অর্থ দফতর তরফে সার্কুলারে জারি করে বলা হয়েছে, রাজ্য সরকারের নিয়মিত স্কেলে সংশোধিত বেতনপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মচারী এবং কর্মভারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও এই বর্ধিত মহার্ঘ ভাতা (Dearness Allowance) কার্যকর হবে।

dearness allowance(311)

আরও পড়ুন: ২০২৫-এর OBC সার্টিফিকেট আর বৈধ নয়! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের

এদিকে ফের ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্রও। কেন্দ্রীয় সরকার এখনও ডিএ বৃদ্ধির কোনও ঘোষণা করেনি। তবে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানো হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার ডিএ নিয়ে এখনও কোনো খুশির খবর দিতে পারেনি। তবে উৎসবের মরসুমেই সুখবর আসতে পারে বলে মনে করা হচ্ছে।