ফের রাজ্যে DA বৃদ্ধি! ২% মহার্ঘ ভাতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, চলছে তোড়জোড়

Published on:

Published on:

Dearness Allowance
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ নিয়ে জোর চর্চা চলছে রাজ্যে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একধাক্কায় ২০% ডিএ বেড়েছে (Dearness Allowance)। যা নিয়ে বেজায় খুশি সরকারি কর্মীরা। এরই মধ্যে ফের একবার মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে সরকার। তবে অন্য রাজ্যে।

ডিএ বাড়তে চলেছে এই রাজ্যে | Dearness Allowance

কেরালা সরকার খুব শীঘ্রই ডিএ নিয়ে সুখবর দিতে পারে। এমনটাই জানা যাচ্ছে। ওনাম উৎসবের আগে কেরালা সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ২% মহার্ঘ ভাতা কিস্তিতে মঞ্জুর করার প্রস্তুতি নিচ্ছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। বর্ধিত ডিএ আগস্ট মাসের বেতনের সঙ্গে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাজ্যের সবচেয়ে বড় উৎসবের আগে কর্মচারীদের জন্য আসতে পারে সুখবর।

সরকারি হিসাব বলছে, মহার্ঘ ভাতা বা ডিএ-র একটি কিস্তি বাস্তবায়ন করতে রাজ্য কোষাগার থেকে প্রায় ৬০ কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হবে। যেহেতু এ বছর আগস্টের শেষ সপ্তাহে ওনাম পড়েছে, তাই অতিরিক্ত ডিএ সুবিধাটি আগস্ট মাসের বেতনের সঙ্গে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

কেরলে ডিএ বৃদ্ধির বিষয়ে একাধিক রিপোর্টে দাবি করা হলেও এখনও কোনো আনুষ্ঠানিক সরকারি আদেশ জারি করা হয়নি না সরকার এখনও এ সংক্রান্ত কোনো ঘোষণা করেনি। প্রস্তাবিত ডিএ কিস্তিটিকে সরকারি কর্মচারীদের জন্য ওনামের উপহার হিসেবেই আসতে পারে বলে জোর চর্চা চলছে।

dearness allowance(208)

আরও পড়ুন: গ্রেফতারির ভয়ে আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন! দ্রুত শুনানির আর্জি শুনে কী বলল আদালত?

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ নিয়েও সম্প্রতি সুখবর এসেছে। একধাক্কায় ২০% হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ২০% বৃদ্ধির ফলে তা বেড়ে পৌঁছেছে ৩৮ শতাংশে।