দৈনিক ৩ জিবি ডেটা! রয়েছে আনলিমিটেড কলিং, অত্যন্ত সস্তায় ৭০ দিনের রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL

Published on:

Published on:

Detailed information about BSNL Recharge Plan with 70 days validity.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ের ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অফিসের কাজকর্ম থেকে শুরু করে অবসর যাপন, প্রতিটি ক্ষেত্রেই স্মার্টফোনের জুড়ি মেলা ভার। এমতাবস্থায়, টেলিকম সংস্থাগুলিও গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনছে। সেই তালিকায় পিছিয়ে নেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-ও (BSNL Recharge Plan)। এই সংস্থা তার গ্রাহকদের জন্য একটি অল-ইন-ওয়ান রিচার্জ প্ল্যান (All-In-One Plan) উপলব্ধ করেছে। যে গ্রাহকরা (Customers) হাই স্পিড ডেটা এবং দীর্ঘ ভ্যালিডিটি চান তাঁদের জন্য এই প্ল্যান অবশ্যই উপযুক্ত। এই প্ল্যানটির দাম ৫৯৯ টাকা। বর্তমান প্রতিবেদনে এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

অত্যন্ত সস্তায় ৭০ দিনের রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL (BSNL Recharge Plan):

BSNL-এর অল-ইন-ওয়ান প্ল্যান: BSNL-এর এই অল-ইন-ওয়ান প্ল্যানটির দাম ৫৯৯ টাকা। এই প্ল্যানের কিছু দুর্দান্ত সুবিদা রয়েছে। আপনি যদি ফোনে অত্যন্ত সক্রিয় থাকেন, তবে এই প্ল্যানটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা পাবেন।

এদিকে, দৈনিক ৩ জিবি ডেটার লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে।
ডেটার পাশাপাশি, এই প্রিপেইড প্ল্যানটি ব্যবহারকারীদের দেশজুড়ে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়। এছাড়াও, এই প্ল্যানটিতে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএসও পাওয়া যায়।

আরও পড়ুন: প্রতিটি কেনাকাটার রাখা হবে হিসাব! দেশজুড়ে প্রথম রিটেল কনজাম্পশান সার্ভে শুরুর পরিকল্পনা কেন্দ্রের

দীর্ঘ ভ্যালিডিটি: কোম্পানির এই অল-ইন-ওয়ান প্ল্যানটির ভ্যালিডিটি ৭০ দিন। এর ফলে গ্রাহকরা বারবার রিচার্জ করার ঝামেলা থেকেও মুক্তি পাবেন।

আরও পড়ুন: ৩৪ শতাংশ বাড়ল রফতানি! রাশিয়া থেকে ৪.৫ বিলিয়ন ইউরোর অপরিশোধিত তেল কিনল ভারত

কীভাবে রিচার্জ করবেন: BSNL-এর এই দারুণ অফারটির সুবিধা নেওয়া খুবই সহজ। গ্রাহকদের এই অল-ইন-ওয়ান প্ল্যানটি রিচার্জ করার জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে। BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট (bsnl.co.in) ভিজিট করে রিচার্জ করতে পারেন। এছাড়াও, আপনি আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে (iOS) ‘BSNL Selfcare’ অ্যাপটি ডাউনলোড করে সরাসরি রিচার্জ করতে পারেন। গ্রাহকরা chatbot.bsnl.co.in-এর মাধ্যমেও এই রিচার্জের সম্পূর্ণ প্রক্রিয়া জানতে পারবেন।