বাংলা হান্ট ডেস্ক: দিঘা (Digha) রেল লাইনের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। সূত্রের খবর, হাওড়া থেকে দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন তিনি। মুহূর্তের মধ্যে তিনি ট্রেনের সামনের অংশে আটকে যান। দুর্ঘটনার পর ট্রেনের হুকে তাঁর দেহ আটকে যায়। সেই অবস্থাতেই দ্রুত গতিতে ছুটতে থাকে তাম্রলিপ্ত এক্সপ্রেস। অবশেষে কাঁথি স্টেশনে তাঁর দেহটি চোখে পড়ে কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গেই দেহটি উদ্ধার করে পাঠানো হয় দিঘা কাঁথি মহকুমা হাসপাতালে। সেখানেই দেহটির ময়নাতদন্ত করা হয়।
খেজুরিতে ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু, দেহ নিয়েই ছুটল ট্রেন (Digha)
মৃতার নাম ছবি রানি বেরা। বয়স ৫৯। বাড়ি খেজুরির কৃষ্ণনগর এলাকায়। পুলিশের তরফ থেকে প্রাথমিক তদন্তের পর উঠে এসেছে, বছরখানেক আগে মহিলা বড় ছেলে একটি ট্রেন দুর্ঘটনায় মারা যায় (Digha)।

আরও পড়ুন: সরকারি নিয়ম পরিবর্তন! এখন থেকে আধার হোল্ডাররা কী করবেন? নতুন নিয়ম জানুন
তারপর থেকেই শোকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। স্থানীয়রা জানাচ্ছেন ছবি দেবী কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। যার ফলে তিনি এই ঘটনা ঘটিয়েছে।
ছেলের মৃত্যুর অবসাদেই তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান। তবে সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।
পাশাপাশি এই দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। আর এই ঘটনায় যথারীতি চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় (Digha)।












