পেনশনের কাজে বড় বদল! রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হল ডিজিটাল ব্যবস্থা

Published on:

Published on:

Digital Pension Boost for West Bengal Government Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন (Pension) সংক্রান্ত কাজ দ্রুত এবং সহজ করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। অবসর নেওয়ার পর পেনশন অনুমোদন ও নথি পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে দেরির অভিযোগ ছিল, তা কমাতেই চালু করা হল নতুন অনলাইন ব্যবস্থা। এবার ই-সার্ভিস বুক থেকে শুরু করে পেনশনের গুরুত্বপূর্ণ নথি সরাসরি ডিজিটাল (Digital Pension) মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে পৌঁছে যাবে, ফলে পুরো প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হওয়ার আশা করা হচ্ছে।

ডিজিটাল পেনশন (Pension) ব্যবস্থায় বড় পরিবর্তন

অর্থ দপ্তরের অডিট শাখা ২০ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক নির্দেশিকায় জানিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন (Pension) সংক্রান্ত নথিপত্র এবং ই-সার্ভিস বুক সম্পূর্ণ অনলাইনে পাঠানোর ব্যবস্থা চালু করা হয়েছে। এই লক্ষ্যে রাজ্য সরকারের WBiFMS পোর্টালের HRMS মডিউলের এক্সিট ম্যানেজমেন্ট সাব-মডিউলের সঙ্গে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, পশ্চিমবঙ্গের PSAI পোর্টালের API ইন্টিগ্রেশন সম্পন্ন হয়েছে।

এর ফলে পেনশন (Pension) সংক্রান্ত নথি এক পোর্টাল থেকে অন্য পোর্টালে সরাসরি পাঠানো যাবে। এতদিন যেসব ক্ষেত্রে বিভিন্ন স্তরে কাগজপত্র পাঠানো ও যাচাই করতে সময় লাগত, নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়া অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। প্রথম পর্যায়ে পেনশন স্যাংশনিং অথরিটিগুলি তাদের হেড অফ অফিস (HOO) লগইনের মাধ্যমে অনলাইনে একাধিক কাজ সম্পন্ন করবে। HRMS মডিউলের সাহায্যে ডিজিটালি স্বাক্ষরিত অরিজিনাল পেনশন, রিভিশন পেনশন এবং ফ্যামিলি পেনশনের নথি তৈরি করা হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীর সম্পূর্ণ ই-সার্ভিস বুকও অনলাইনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের PSAI পোর্টালে পাঠানো হবে।

তবে আপাতত অনলাইন ব্যবস্থার পাশাপাশি আগের মতো কাগজের নথিও জমা দিতে হবে। প্রশাসনের মতে, নতুন ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিকভাবে চালু হয়ে গেলে ভবিষ্যতে ফিজিক্যাল নথির প্রয়োজনীয়তা তুলে দেওয়া হতে পারে।

অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে নথিপত্র যাচাইয়ের পর ডিজিটাল পেমেন্ট অথরিটি তৈরি করা হবে। এর মধ্যে থাকবে e-PPO, e-GPO এবং e-CPO। পরে সেই অনুমোদিত নথিগুলি আবার অনলাইনে WBiFMS পোর্টালে পাঠানো হবে, যাতে ট্রেজারি ও অন্যান্য ডিসবার্সিং অথরিটি পেনশন প্রদানের কাজ সম্পন্ন করতে পারে।

নতুন পদ্ধতি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় গাইডলাইন এবং স্ক্রিনশট ইতিমধ্যেই WBiFMS পোর্টালের গাইডলাইন বিভাগে আপলোড করা হয়েছে। এছাড়া বর্তমান ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে WBDCRB Rules, 1971 এবং WBTR, 2005-এও প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে।

Central Government scheme Atal Pension Yojana application process benefits explained

আরও পড়ুনঃ ভিন ধর্মী ছেলেকে বিয়ে নয়! এলাকার মাতব্বরদের বিরুদ্ধে সরব প্রেমিক-প্রেমিকা পৌঁছলেন হাই কোর্টে

রাজ্য সরকারের আশা, এই ডিজিটাল ব্যবস্থার ফলে পেনশন (Pension) সংক্রান্ত কাজের গতি বাড়বে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার সমস্যাও অনেকটাই কমবে। একই সঙ্গে নথি আদান-প্রদানের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে।