Durga Puja 2026 Live Updates

পুরভোটে BJP-র প্রোজেক্টেড মেয়র সজল ঘোষ? এবার জানালেন দিলীপ ঘোষ

Published on:

Published on:

Dilip Ghosh reveals BJP Mayor candidate for upcoming municipal election
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজো মিটতে না মিটতেই আসন্ন পুরভোটের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রাজ্যের শাসকদল কাদের টিকিট দেবে, বিজেপির মেয়র পদপ্রার্থী কে, এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। এবার সেসব নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপির প্রোজেক্টেড মেয়র সজল ঘোষ (Sajal Ghosh) কিনা, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি।

পুরভোট নিয়ে কী কী বললেন দিলীপ ঘোষ? | (Dilip Ghosh)

জানা গিয়েছে, শুক্রবারই পুরভোট নিয়ে বৈঠকে বসতে চলেছে বিজেপি। এই নিয়ে বৈঠক করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূলও। তবে মমতাপন্থী তৃণমূল তাড়াহুড়ো করতে নারাজ। আপাতত তাঁরা ধীরে চলো নীতি নিয়েই এগোচ্ছে। দরকারে কংগ্রেসের সঙ্গে জোটও বাঁধতে পারে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ বিয়ের পর রেশন কার্ড ট্রান্সফার করলে বদলে যাবে ক্যাটাগরি? সঠিক নিয়ম জানুন

এই বিষয়ে দিলীপ বলেন, “বিরোধীরা সবাই ছন্নছাড়া। গত ৫০ বছর ধরে যারা রাজত্ব করেছে, তাঁদের মানুষ দেখছে। ওদের গ্রহণযোগ্যতাটাই নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে এখন মানুষের তাঁদের নিয়ে কোনও মাথাব্যথা নেই।“

এদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তৃণমূলের বোর্ডের বহু কাউন্সিলর বিজেপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। বিজেপিতে যোগদান ও যথারীতি নিজের নিজের ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশও করেছেন।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, “ভোট এলেই একটি দলের কর্মী অপর দলে যোগদান করেন। এটা একটা ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। এটা বরাবর হয়েছে আর হবেও। মানুষের তাঁদের মতো করে রায় দেবে।“

তৃণমূল কাউন্সিলরদের বিজেপিতে নেওয়া প্রসঙ্গে দিলীপ জানান, এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব বৈঠক করছেন। তাঁরাই সব সিদ্ধান্ত নেবে। তবে বঙ্গ রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয় বলে জানান তিনি।

Dilip Ghosh

আসন্ন পুরভোটে সজল ঘোষই বিজেপির মেয়র পদপ্রার্থী কিনা জানয়ে চাওয়ায় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, “আমাদের দল এভাবে কাউকে মেয়র হিসেবে প্রোজেক্ট করে না। দলের তরফে টিকিট দেওয়া হবে। যাদের জেতার সম্ভাবনা আছে, তাঁদের বাছাই করে নেওয়া হবে। সেখান থেকে নেতা নির্বাচিত হবে।“

পুজো মিটতেই সব রাজনৈতিক দলগুলির অন্দরে পুরভোটের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বর্তমান শাসকদল আসন্ন নির্বাচনে কী চমক দেয় সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে। এর মাঝেই একাধিক প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।