বেলায় ক্লাস নয়! রাজ্যে ফের শুরু হতে পারে সকালে স্কুল, বড় ইঙ্গিত দিলেন স্কুল শিক্ষামন্ত্রী

Published on:

Published on:

Dipak Barman hints morning school may start soon again
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শীঘ্রই জনগণনার কাজ শুরু হতে চলেছে। বহু শিক্ষক-শিক্ষিকা এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন। এই পরিস্থিতিতে ফের শুরু হতে পারে সকালে স্কুল তথা মর্নিং স্কুল (Morning School)। এবার এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন (Dipak Barman)।

সকালে স্কুল নিয়ে কী বললেন স্কুল শিক্ষামন্ত্রী? | (Morning School)

সম্প্রতি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের ১১ তম জেলা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী। সেখান থেকেই এই বার্তা দেন তিনি। দীপক বলেন, জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। কিন্তু তাই বলে স্কুল পড়ুয়াদের পড়াশোনা অবহেলিত হবে না। সেই জন্য দুইয়ের মধ্যে কীভাবে সামঞ্জস্য রাখা যায় সেই নিয়ে চিন্তাভাবনা করছে সরকার।

আরও পড়ুনঃ পিএম কিষাণের Beneficiary List-এ আপনার নাম আছে নাকি বাদ? কীভাবে চেক করবেন জানুন

স্কুল শিক্ষামন্ত্রী জানান, জনগণনার কাজের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারা যুক্ত থাকবেন। সেই কারণে পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে মর্নিং স্কুল চালু করার প্রস্তাব দিয়েছেন শিক্ষকদের একাংশ। ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করছে সরকার।

দীপক বলেন, সকালে ক্লাস নেওয়া হয়ে গেলে দিনের বাকি সময়টা জনগণনার কাজ করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা। এতে পড়ানো ও সরকারি কাজ, দুইয়ের মধ্যে সমন্বয় বজায় থাকবে। এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Morning school

এদিকে এই বছর গরমের ছুটি শেষ হওয়ার পর রাজ্যের বিদ্যালয়গুলিতে বেশ অনেকদিন সকালে স্কুল হয়েছিল। গরমের দিকে নজর রেখে স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পাহাড়ি এলাকা বাদে রাজ্যের বাকি সব জেলার বিদ্যালয়গুলি পরিস্থিতি অনুসারে সকালে ক্লাস নিতে পারবে। এর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়।

এবার জনগণনার কাজ ও পঠনপাঠন, দুইয়ের মধ্যে সমন্বয় বজায় রাখতে ফের মর্নিং স্কুল চালুর প্রস্তাব দিয়েছেন রাজ্যের শিক্ষকদের একাংশ। বিষয়টি নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করা হবে বলে জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।