যুদ্ধের আবহে একী কাণ্ড মার্কিন প্রেসিডেন্টের! হরমুজের নাম পাল্টে রাখলেন ‘ট্রাম্প প্রণালী’

Published on:

Published on:

Donald Trump renames Hormuz after himself.
Follow

বাংলাহান্ট ডেস্ক: ইরান-আমেরিকা উত্তেজনার আবহে নতুন করে বিতর্ক উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘স্ট্রেট অফ ট্রাম্প’ করার দাবি সামনে এনেছেন তিনি। বৃহস্পতিবার নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি সংশোধিত মানচিত্র শেয়ার করে এই পদক্ষেপের ইঙ্গিত দেন ট্রাম্প, যা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে আসে।

হরমুজের নাম বদলে নিজের নামে নামকরণ করলেন ট্রাম্প (Donald Trump):

ট্রাম্প যে মানচিত্রটি পোস্ট করেছেন, সেখানে ‘স্ট্রেট অফ হরমুজ’-এর জায়গায় ‘স্ট্রেট অফ ট্রাম্প’ লেখা দেখা যায়। যদিও ছবিটির সঙ্গে কোনও ব্যাখ্যা বা ক্যাপশন দেওয়া হয়নি, তবুও এটি যে একটি প্রতীকী ও রাজনৈতিক বার্তা বহন করছে, তা স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা গিয়েছে, এই মানচিত্রটি প্রথমে ‘আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল, পরে সেটিই নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ট্রাম্প।

আরও পড়ুন: মাধ্যমিকের ফল দেখার ওয়েবসাইট ঘোষণা, কোথায় চেক করবেন জানাল পর্ষদ

এই ঘটনার প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাও উল্লেখযোগ্য। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর করেন। এরপর তেহরান ওয়াশিংটনের কাছে তিন দফা প্রস্তাব দেয়, যার মধ্যে ছিল হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ। তবে এর বদলে আমেরিকাকে ওই অঞ্চলে আরোপিত অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়।

ইরানের তরফ থেকে আরও জানানো হয় যে, তারা আপাতত পরমাণু আলোচনা শুরু করতে আগ্রহী নয়, তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো বা স্থায়ীভাবে সংঘাতের ইতি টানার বিষয়ে আলোচনায় রাজি। হরমুজ় প্রণালী খুলে দিলে আন্তর্জাতিক তেল পরিবহণ স্বাভাবিক হতে পারে বলেও মনে করা হচ্ছে, কারণ বিশ্বের একটি বড় অংশের অপরিশোধিত তেল এই পথ দিয়েই যাতায়াত করে। ফলে এই জলপথের উপর নিয়ন্ত্রণ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

Donald Trump renames Hormuz after himself.

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী গেলেই ভোট হিংসার আশঙ্কা ! জনস্বার্থ মামলা হল হাইকোর্টে

যদিও ওয়াশিংটনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি, মার্কিন সংবাদমাধ্যমের একাংশ দাবি করছে, ট্রাম্প (Donald Trump) প্রশাসন ইরানের প্রস্তাবে সায় দিতে নারাজ। এই পরিস্থিতিতে হরমুজ় প্রণালীর নাম পরিবর্তনের মতো প্রতীকী পদক্ষেপ কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।