বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বাংলার প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে। আর সামনেই রয়েছে আসন্ন দ্বিতীয় দফার নির্বাচন। যদিও প্রথম দফায় ভোট পড়েছে ৯২.৮৮%। আর এবার দ্বিতীয় দফায় ভোট (Download Voter Card) কত করে সেই দিকেই নজর রয়েছে সকলের। তাছাড়া চলতে বছর ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই হয়েছে। দলে দলে মানুষ বুথে গিয়েও ভোট দিয়ে এসেছেন। আর সামনেই আছে দ্বিতীয় দফার নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে যারা ভোট দেবেন তারা নিজেদের ভোটার আইডি কার্ডে খুঁজে রাখুন। তা না হলে ভোট দিতে গেলে সমস্যার সম্মুখীন হতে পারেন।
কয়েক মিনিটেই ভোটার কার্ড ডাউনলোড, রইল সহজ উপায় (Download Voter Card)
তবে একান্তই যদি আপনি আপনার ভোটার কার্ড খুঁজে না পান। তাহলে সেই মেয়ের দুশ্চিন্তা না করে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সহজেই ডিজিটাল কার্ড ডাউনলোড করে নিন। কিভাবে করবেন তার পদ্ধতির স্টেপ বাই স্টেপ রইলো (Download Voter Card)।

আরও পড়ুন: যাত্রী স্বস্তিতে জোর, ট্রেনের সময়সূচিতে সংশোধন উত্তর-পূর্ব সীমান্ত রেলের
কীভাবে অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করবেন:
প্রথমে https://voters.eci.gov.in/- সাইটে যান। সেখানে গিয়ে প্রথমে সাইন আপ করে নিন।এরপর লগইনের পালা। সেখানে মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিন। এরপর ফোনে পাবেন একটি ওটিপি। সেই ওটিপি দিয়ে ভ্যারিফাই অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন। তাহলেই আপনি লগইন করে ফেলবেন। এবার আপনার সামনে আসবে অনেকগুলি অপশন। সেখানে ই-এপিক ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।
এরপর এপিক নম্বর (ভোটার কার্ড নম্বর) বা ফর্ম রেফারেন্স নম্বর অপশন বেছে নিন। এরপর এপিক নম্বর এবং ফর্ম রেফারেন্স নম্বর দিন। সেই সঙ্গে রাজ্যের নাম বেছে নিন। তারপর সার্চ অপশনে ক্লিক করলেই হবে। এবার আপনার সামনে ফুটে উঠবে ভোটার কার্ড। তবে এখনই কার্ডটা ডাউনলোড করতে পারবেন না।
এবার আপনাকে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সেই ওটিপি মোবাইলে আসার পর তা নির্দিষ্ট জায়গায় দিন। তারপর ভ্যারিফাই ওটিপি-তে ক্লিক করতে হবে। এই সময় আপনার সামনে আসবে ডাউনলোড ই-এপিক বাটন। তাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ভোটার কার্ড। তাই আজই এই পদ্ধতিতে কার্ডটা নামিয়ে নিন।
এছাড়া চাইলে একই নিয়ম মেনে ECINET অ্যাপের সাহায্যে একই পদ্ধতিতে ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তবে তার আগে অ্যাপটা প্লেস্টোর বা অ্যাপেল স্টোর থেকে ডাউলোড করে নিন। তবে মনে রাখবেন সবাই চাইলেই এই কার্ড ডাউনলোড করে দিতে পারবেন না। বরং ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরের একটা যোগ থাকতে হবে। তাহলেই কার্ডটা ডাউনলোড করতে পারবেন (Download Voter Card)।













