বাংলাহান্ট ডেস্ক : কাল বাদে পরশু ষষ্ঠী। শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026)। দুর্গাপুজোর মহাষ্টমী এবং মহানবমী তিথির সন্ধিক্ষণে করা হয় সন্ধিপুজো। মূলত চন্দ্র মাসের গতিবিধি অনুযায়ী প্রতি বছর অষ্টমী তিথি যে নির্দিষ্ট ক্ষণে শেষ হয় এবং নবমী তিথি শুরু হয় সেই সময়টিকে কেন্দ্র করেই নির্ধারিত হয় সন্ধিপুজোর সময়।
কখন হয় সন্ধিপুজো ও অষ্টমীর অঞ্জলি (Durga Puja 2026)
চলতি বছর সন্ধিপুজো এবং অষ্টমীর অঞ্জলি কখন হবে তা নিয়ে রয়েছে কিছুটা ধন্দ। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, মহাষ্টমীর অঞ্জলি সন্ধিপুজোর আগেই সেরে ফেলতে হয়। সন্ধিপুজোর মাধ্যমে শুরু হয় নবমী তিথি। তাই অষ্টমী তিথি চলাকালীনই অষ্টমীর মূল পুজো এবং অঞ্জলি সম্পূর্ণ করতে হয়।

কখন হবে সন্ধিপুজো: গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, সকাল ৭ টা ২৫ এই শুরু হয়ে যাচ্ছে সন্ধিপুজো, তাই সকাল ৭ টা ১৫-র আগেই অষ্টমীর পুষ্পাঞ্জলি (Durga Puja 2026) শেষ করতে হবে। অনেক সময় মণ্ডপের নিজস্ব পুরোহিতের গণনায় সূচি সামান্য এদিক ওদিক হতে পারে।
আরও পড়ুন : উঁইঢিবিকেই কাপড় পরিয়ে দুর্গা রূপে পুজো, এই গ্রামের প্রাচীন প্রথার নেপথ্যে চমকপ্রদ কাহিনি
অঞ্জলির সময় কখন: সংশ্লিষ্ট এলাকার মণ্ডপ বা পারিবারিক পুজোয় যদি সকাল ৯ টায় সন্ধিপুজো হওয়ার কথা থাকে, তাহলে তার আগের নিয়মানুযায়ী সকাল ৮ টা থেকে ৮ টা ৪৫ এর মধ্যে অঞ্জলি দেওয়ার পর্ব সম্পূর্ণ করতে হবে।
আরও পড়ুন : ভিড় সামলাতে তৎপর রেল, দক্ষিণ ভারত থেকে সাঁতরাগাছি স্পেশ্যাল ট্রেনের ঘোষণা
অনেক জায়গায় বেলুড় মঠ বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাও অনুসরণ করা হয়। সেক্ষেত্রে ১৯ অক্টোবর সন্ধিপুজোর সময় সকাল ১০ টা ২৮ থেকে ১১ টা ১৬ পর্যন্ত। সেই হিসেব মতো, অষ্টমীর অঞ্জলি সাধারণত সকাল ৯ টা ৩০ থেকে ১০ টা ১৫-র মধ্যে দিতে হবে।














