বাংলা হান্ট ডেস্কঃ কর্মসূত্রে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের লোকাল ট্রেনে যাতায়াত। তাই অফিসের দিনে যদি কোনো কারণে ট্রেন বাতিল (Train Cancelled) বা দেরি হয় তাহলেই মুশকিল। আর এবার জানা যাচ্ছে জুলাই ও অগাস্ট মাসে বেশ কিছুদিন একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এমনটাই জানাল ভারতীয় রেলের আসানসোল ডিভিশন। মঙ্গলবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল ও কতদিন বাতিল থাকবে? দেখে নিন সবটা।
জুলাই-অগাস্ট মাসে বাতিল একাধিক লোকাল, বিজ্ঞপ্তি ভারতীয় রেলের
যেমনটা জানা যাচ্ছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে লাইন রক্ষনাবেক্ষনের কাজ চলবে এই সময়ে। আগামী ৯ই জুলাই থেকে ১৩ই অগাস্ট পর্যন্ত একাধিক ট্রেন বাতিল বলে ঘোষণা করা হায়েছে। ফলে যাত্রী ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোন কোন দিনে কি কি ট্রেন বাতিল? চলুন দেখে নেওয়া যাক সময়সূচি সহ তালিকা।
প্রতি সোমবার ও বৃহস্পতিবারে ঝাঁঝাঁ-সীতারামপুর শাখার মথুরাপুর স্টেশনে কাজ হবে। এর জন্য ডাউন লাইন বন্ধ রাখা হচ্ছে আগামী ৯ই জুলাই থেকে ১৩ই অগাস্ট অবধি। প্রত্যেকদিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা ৩০ অবধি ট্রেন বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ দেখা-পড়া সহ কলেজ স্ট্রিটেই ‘Book Hub’ তৈরির পরিকল্পনা, বৈঠকে কি সিদ্ধান্ত নিলেন অগ্নিমিত্রা?
এছাড়া ৩, ৬, ১০ ও ১৩ অগাস্ট অগস্ট জসিডিহ-অন্ডাল মেমু প্যাসেঞ্জার, বর্ধমান-ঝাঁঝা মেমু প্যাসেঞ্জার এবং ঝাঁঝা-বর্ধমান মেমু প্যাসেঞ্জার এই সমস্ত ট্রেনগুলি সঠিক সময়ে ধরতে হবে। দুর্গাপুর কোক ওভেন প্ল্যান্ট-দুর্গাপুর লাইনেও ১১ই জুলাই থেকে আগামী ১১ই অগাস্ট পর্যন্ত লাইনে রক্ষণাবেক্ষণ করার জন্য দুপুর ২টো বেজে ৩০ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করা হবে, যেটা সাড়ে ৬ টা নাগাদ খোলা হবে।
এখানেই শেষ নয় বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ থেকে ২৮ জুলাই ও ১ থেকে ১১ অগাস্ট আসানসোল-বর্ধমান মেমু, বর্ধমান-আসানসোল মেমু, আসানসোল-বর্ধমান মেমু এবং বর্ধমান-আসানসোল মেমু এই চারটি ট্রেন বাতিল থাকছে। তাই দীর্ঘদিনের জন্য যাত্রীদের বেশ ভোগান্তির শিকার হতে হবে বলে মনে করা হচ্ছে।













