বাংলাহান্ট ডেস্ক : হাতে সময় কম। অথচ সুস্বাদু কিছু খাওয়ার ইচ্ছা। এমতাবস্থায় চটজলদি কী বানানো যায় সেটাই ভাবতে বসতে হয়। বাড়িতে চিংড়ি আসলে ঝটপট কিছু বানিয়ে দিতে চাইলে চেখে দেখতে পারেন এক ভিন্ন স্বাদের রেসিপি (Recipe)।
চিংড়ির দমের সহজ রেসিপি (Recipe)
ছোট বা বড় সবরকম চিংড়ি দিয়েই বানানো যায় দম। উপকরণ কম লাগে। খেতেও হয় দারুণ সুস্বাদু। কীভাবে বানাবেন চিংড়ির দম, রইল রেসিপি-

চিংড়ির দমের উপকরণ:
বাগদা চিংড়ি- ৬ টি
আলু- ২ টি
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- দেড় টেবিল চামচ
পেঁয়াজ- ৩ টি
গরমমশলা গুঁড়ো- ১ চা চামচ
হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ
চেরা কাঁচালঙ্কা- ৫-৬ টি
তেজপাতা- ২ টি
ঘি
আরও পড়ুন : মুড়ি মুড়কির মতো জনস্বার্থ মামলা, তথ্য না থাকলেই ১০ লক্ষ টাকা জরিমানা! হুঁশিয়ারি হাইকোর্টের
চিংড়ির দমের প্রণালী: একটি বড় কড়াইতে আলু, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা (Recipe), চেরা কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো, তেজপাতা, নুন, সাদা তেল আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে মাখান। এবার কড়াই আঁচে বসিয়ে ঢাকা দিয়ে দিন। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করুন।
আরও পড়ুন : দেড় লক্ষ কর্মসংস্থানের ঘোষণা, স্বাস্থ্যখাতেও বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর
এবার ঢাকা খুলে আরও কিছু চেরা কাঁচালঙ্কা, চিনি, গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিন। রান্নায় জল শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন।













