Durga Puja 2026 Live Updates

পোস্ত বাটা দিয়ে রাঁধুন মাটন কষা, ভিন্ন স্বাদের রেসিপি জেনে রাখুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির প্রিয় খাবারের তালিকায় মাটনের নাম থাকবেই। যতই রেড মিট স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ হোক না কেন, বিভিন্ন অনুষ্ঠান, উৎসব পার্বণে পাঁঠার মাংস (Recipe) থাকবেই পাতে। এই মাটনের সঙ্গে যদি মেশে পোস্ত, তাহলে কেমন জমবে বলুন তো?

মাটন পোস্তর এক দুর্দান্ত রেসিপি (Recipe)

মাটনের মতো পোস্তও বাঙালির অত্যন্ত প্রিয়। দুটো একসঙ্গে মিশলে সেই পদ হবে নিঃসন্দেহে দুর্দান্ত। কীভাবে বানাবেন মাটন পোস্ত? ঝটপট দেখে নিন রেসিপি-

Easy mutton posto recipe at home

মাটন পোস্তর উপকরণ:

মাটন- ৫০০ গ্রাম

পোস্ত বাটা- ৫০ গ্রাম

টক দই- ১৫০ গ্রাম

আদা রসুন বাটা- ২ চামচ

গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ

জিরে গুঁড়ো

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

আরও পড়ুন : সেপ্টেম্বরে লাফিয়ে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, শীর্ষে মুর্শিদাবাদ, কলকাতায় কত?

মাটন পোস্তর প্রণালী: প্রথমে মাটন ভালো করে ধুয়ে নিন। জল ঝরে গেলে হলুদ, নুন, আদা রসুন বাটা আর টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ১ ঘন্টা রেখে দিন ম্যারিনেট করে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি (Recipe) দিয়ে সোনালি করে ভেজে নিন।

আরও পড়ুন : আড়াই বছরের কাজ ৯০ দিনে, বড়দিনেই চালু হচ্ছে এই রুটের মেট্রো?

এবার দিয়ে দিন ম্যারিনেট করা মাংস। মাঝারি আঁচে কষাতে কষাতে তেল ছাড়লে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। কড়াইতে এবার পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন। মাংস সেদ্ধ হতে থাক। মাংস সেদ্ধ হয়ে এলে মিশিয়ে দিন বেটে রাখা পোস্ত ও চেরা কাঁচালঙ্কা। আরও কিছুক্ষণ রান্না করার পর তেল ভেসে উঠলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন মাটন পোস্ত।