ফের অঘটন! লজ্জার রেকর্ড গড়ে হার মানতে বাধ্য হলো জার্মানি, বিশ্বকাপের নক-আউটে ইকুয়েডর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পিছিয়ে পড়েও কামব্যাক করার অবিশ্বাস্য গল্প লিখে বিশ্বকাপের (FIFA World Cup 2026) ইতিহাসে অমর হয়ে গেল সেবাস্তিয়ান বেকাসেসের ইকুয়েডর (Ecuador)। তাদের চোয়াল চাপা লড়াইয়ের সামনে হার মানতে বাধ্য হল জার্মানি (Germany)। অবশ্য হেরে গিয়েও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পৌঁছালো নাগেলসম্যানের ছেলেরা।

এদিন ম্যাচের ২ মিনিটেই লিরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু সেই গোলটি মেনে নিতে পারেনি ইকুয়েডর শিবির। বিল্ড আপের সময় বিপজ্জনক ভাবে পা চালিয়েছিলেন জার্মান মিডফিল্ডার পাবলোভিচ। কিন্তু সেই ঘটনা চোখ এড়িয়ে যায় ভিডিও অ্যাসিস্ট‍্যান্ট রেফারির। এরপর মরিয়া হয়ে খেলতে থাকে ইকুয়েডর। ম্যাচের বয়স তখন ৯ মিনিট। জার্মানির মিডফিল্ডার নেমচার পা থেকে বল চুরি করে নেন পেদ্রো ভিটা, সেই বল ধরেই ২০ গজ দূর থেকে দুরন্ত শটে ম্যানুয়েল নয়‍্যারকে হার মানান নিলশন অ্যাঙ্গুলো। সমতায় আসে ম্যাচ

এটি ছিল চলতি বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল। এরপর বলের দখল বেশিরভাগ সময়ে নিজের কাছেই রাখছিল জার্মানি, কিন্তু প্রতিআক্রমণে বারবার ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে ইকুয়েডর। ম্যাচের ৭৬ মিনিটে গোলদাতা সানে জার্মানিকে দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন। এর ফল তাদের ভুগতে হয় এক মিনিট পরেই। কিংবদন্তি জার্মান গোলকিপার নয়‍্যারের ভুলে এগিয়ে যায় ইকুয়েডর। গঞ্জালো প্লাটার ক্লোজ রেঞ্জ ফিনিশ ইকুয়েডরকে এনে দেয় কাঙ্খিত জয়।

আরও পড়ুন: বদলে গেলো ইতিহাস! বিশ্বকাপের মঞ্চে একমাত্র ফুটবলার হিসেবে অবিশ্বাস্য রেকর্ড রোনাল্ডোর

বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছেছিল ২০০৬ সালে জার্মানির মাটিতেই। আজ সেই জার্মানিকে হারিয়েই ২০ বছর পর ফের বিশ্বকাপের নকআউটে পৌঁছল লাতিন আমেরিকার দেশটি। চলতে টুর্নামেন্টে এই ম্যাচের আগে একটিও গোল করতে পারেনি তারা। কিন্তু গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধেই অসাধারণ জয় পেয়ে ইতিহাস বদলে দিল প্লাটা, অ্যাঙ্গুলোরা। তবে গ্রূপের অন্য ম্যাচে আইভরি কোস্ট নিজেদের প্রতিপক্ষ কুরাসাওকে হারানোয় গ্রূপে তৃতীয় দল হিসেবেই নকআউট পর্বে পৌঁছলো ইকুয়েডর।

আরও পড়ুন: সামনে এলো অবিশ্বাস্য পরিসংখ্যান! হিসেব মিলিয়ে ভিনিসিয়সের কারণেই আবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল?

এদিন বিশ্বকাপে একটি লজ্জার রেকর্ড তৈরি করা জার্মানি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালের পর থেকে এখনও অবধি কোনো বিশ্বকাপ ম্যাচেই ক্লিনশিট রাখতে পারেনি ৪ বারের বিশ্বজয়ীরা। ১২ বছরে ৩ টা বিশ্বকাপ মিলিয়ে ৯ ম্যাচ – সবগুলোতেই গোল হজম করেছেন ম্যানুয়াল নয়্যার, যা তার মতো কিংবদন্তির নামের পাশে বেমানান। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ ক্লিনশিট না রাখার রেকর্ডও এখন তারই দখলে।