রয়েছে ডাক্তার হওয়ার স্বপ্ন? NEET পাশের পর কী কী করণীয়? সঠিক পথ দেখাচ্ছে Education World Society

Published on:

Published on:

Education World Society Showing medical students the right direction.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সঠিক পড়াশোনার মাধ্যমে এবং ভালো মেডিক্যাল কলেজে সুযোগ পেয়ে MBBS পড়ার স্বপ্ন দেখে বহু পড়ুয়া। এমতাবস্থায়, নিট-ইউজি (NEET) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও সঠিক মেডিক্যাল কলেজ নির্বাচন এবং পড়াশোনার খরচ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিভ্রান্ত হয়ে পড়েন অনেকেই। শুধু তাই নয়, সঠিক পথ প্রদর্শনের অভাবে বহু পড়ুয়া সময়োপযোগী সিদ্ধান্ত নিতেও পারে না। জানিয়ে রাখি যে, এমনিতেই নিট-ইউজি পরীক্ষা একটি অত্যন্ত কঠিন পরীক্ষা হিসাবে বিবেচিত হয়। অদম্য জেদ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ওই পরীক্ষায় সফলতা লাভের পরে যাতে পড়ুয়ারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেই লক্ষ্যে প্রত্যক্ষভাবে তাদের পাশে রয়েছে Education World Society।

পড়ুয়াদের সঠিক পথ দেখাচ্ছে Education World Society:

সল্টলেকের করুণাময়ীতে স্থিত এই প্রতিষ্ঠান বিগত ১৬ বছর ধরে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে তাদের সুচিন্তিত পরামর্শ প্রদানের মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। মূলত, Education World Society MBBS পড়তে ইচ্ছুক পড়ুয়াদের জন্য সঠিক গাইডেন্স প্রদান করে।

শুধু তাই নয়, পড়ুয়াদের ভর্তি সংক্রান্ত একাধিক বিষয়েও প্রত্যক্ষভাবে সাহায্য করে Education World Society। কাউন্সিলিং প্রক্রিয়ায় সঠিক পথ প্রদর্শন ছাড়াও বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে ইতিবাচক পরামর্শ প্রদান করা হয়। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হন পড়ুয়ারা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মেডিক্যাল পড়ুয়াদের সামগ্রিক খরচের বিষয়েও সঠিক তথ্য উপস্থাপিত করা হয় এখানে।

উল্লেখ্য যে, সরকারি মেডিক্যাল কলেজ এবং বেসরকারি মেডিক্যাল কলেজ; উভয় ক্ষেত্রেই MBBS পড়ার সুবিধা থাকলেও ফি-র যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। তাই, পড়ুয়াদের ভর্তি হওয়ার আগে সামগ্রিক ফি কাঠামো সম্পর্কে অবশ্যই স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সঠিক তথ্য এবং ধারণার অভাবে পড়ুয়ারা এবং তাদের পরিবারের সদস্যরা বিভ্রান্ত হয়ে পড়েন। যা পড়ুয়াদের কেরিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: ফিটনেস নিয়ে এখনও সমস্যা! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে বাদ পড়বেন ভারতের এই খেলোয়াড়? বাড়ছে চিন্তা

এমতাবস্থায়, এহেন বিভ্রান্তি দূর করার লক্ষ্যেই পড়ুয়াদের পাশে রয়েছে Education World Society। এই প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে পড়ুয়াদের সঠিক পরামর্শ প্রদান করছে। যার ফলে শহরাঞ্চলের পড়ুয়াদের পাশাপাশি মফস্বল এবং গ্রামাঞ্চলের পড়ুয়ারাও প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছে। তাই, আপনারও যদি এই সংক্রান্ত কোনও প্রশ্ন এবং বিভ্রান্তি থাকে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন Education World Society-তে। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত অভিজ্ঞদের সুপরামর্শ আপনাকে করে তুলবে লাভবান।

আরও পড়ুন: PM E-Drive Scheme-এর মেয়াদ বাড়াল সরকার! ১,০০০ কোটির অনুমোদন, কীভাবে পাবেন সুবিধা?

ওয়েবসাইট: https://educationworldngo.com/

ঠিকানা: DL-29, 1st Floor, Salt Lake, Sector II, Karunamoyee, Kolkata, West Bengal, 700 091

ইমেইল: educationworldngo@gmail.com

যোগাযোগ নম্বর: 097969 66966 / 090079 02582 / 090735 55507