সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বড় অভিযোগ আর্জেন্টিনার বিরুদ্ধে! রেফারি জেতালেন মেসিদের? গর্জে উঠলেন মিশর কোচ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মিশরের (Egypt) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ ফলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। সেই ম্যাচে তারা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের, যারা টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। কিন্তু সেই ম্যাচের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ আনলেন মিশরের কোচ হোসাম হাসান (Hossam Hassan)।

কি বলেছেন মহম্মদ সালাহ-দের ম্যানেজার:

ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন মিশরীয় কোচ। তিনি সরাসরি বলেন, “আমরা মাঠে কোনো ন্যূনতম সম্মান বা ফেয়ার প্লে দেখিনি। মোহাম্মদ সালাহকে করা ফাউলের জন্য আমাদের একটি নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি, এমনকি বিষয়টি ভিএআরে রিভিউ পর্যন্ত করা হয়নি। অন্যদিকে, আমাদের করা দ্বিতীয় গোলটি কোন এক অজ্ঞাত কারণে বাতিল করে দেওয়া হলো, যা অত্যন্ত বিস্ময়কর!”

তিনি আরও প্রশ্ন তুলে বলেন, “আমরা সবাই পরিষ্কার দেখেছি যে [ম্যাক অ্যালিস্টার কর্তৃক] শার্ট টেনে ধরে রাখা হয়েছিল, অথচ সেটির জন্যও কোনো ভিএআর চেক করা হলো না। বাস্তব জীবনটাই হয়তো রূঢ় এবং বৈষম্যমূলক, কিন্তু খেলার মাঠে কেন এই ন্যায্যতার অভাব থাকবে?”

আরও পড়ুন: মিশরের বিরুদ্ধে অতিমানবিক পারফরম্যান্স! এবার পায়ের জাদুতে মারাদোনাকে টপকে গেলেন মেসি

শুধু মিশরের কোচ একা নন, রেফারির আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মিশরের বেশ কিছু ফুটবলারও। মিশরের দ্বিতীয় গোলের স্কোরার জিকো সরাসরি বলেছেন, “রেফারি পক্ষপাতদুষ্ট, তিনি পুরো একটি জাতির প্রচেষ্টাকে নষ্ট করছেন। কাপটি আর্জেন্টিনাকেই দেওয়া হচ্ছে… আমরা সবাই জানি যে তারাই বিশ্বকাপ জিতছে; অভিনন্দন।”

আরও পড়ুন: এক হয়ে গেলেন এর্লিং হাল্যান্ড ও মারাদোনা! ৩৬ বছরের পুরোনো ক্ষত নিয়ে বিশ্বকাপ ছাড়লো ব্রাজিল

কিন্তু কেন এই বৈষম্যমূলক আচরণ? ম্যাচের শেষে সেই নিয়েও মুখ খুলেছেন মিশরের কোচ। তিনি বলেছেন, “সবকিছুই আসলে টাকার খেলা। ফিফা চায় মেসি টুর্নামেন্টে টিকে থাকুক। ফুটবলে মাঠের বাইরেও অনেক কিছু ঘটে এবং বিভিন্ন স্বার্থের বিষয়ও জড়িত থাকে। এটি ছিল তেমনই একটি অন্যায্য ব্যাপার।”