বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে বৈদ্যুতিক বিল (Electric Bill) হাতে পেলে চোখ ছানাবড়া হয়ে যায় অনেকের। স্বাভাবিকভাবে প্রথম গিয়ে বৈদ্যুতিক বিল বেশি আসলে যেটির কথা সবার প্রথম মনে পড়ে সেটাই হল এসি। তবে আজকে প্রতিবেদনে রইল শুধুমাত্র কি এসির কারণেই বৈদ্যুতিক বিল বেশি আসে কিনা নাকি তথ্য অন্য কিছু বলছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
এসি নয়, বেশি বিদ্যুৎ খায় এই জিনিস (Electric Bill)
যেকোনো যন্ত্রের পাওয়ার রেটিং নির্ভর করে এই দুইয়ের ওপর। এসির কুখ্যাতি থাকলেও আমাদের অজান্তে ঘরে থাকা ছোট ছোট যন্ত্রের কারণে নিঃশব্দে বিল বেড়ে চলেছে (Electric Bill)। জেনে নিন কোন কোন কারনে আপনার বাড়ির বিল ঊর্ধ্বমুখী থাকে।
১)শীত কিংবা বর্ষায় জল গরম করার গিজার (২০০০-৩০০০ ওয়াট) প্রতি ঘণ্টায় গড়ে ২ থেকে ৩ ইউনিট বিদ্যুৎ টানে।
২)হেয়ার ড্রায়ার ও ইলেকট্রিক কেটলি- এই দুই যন্ত্রেরই ক্ষমতা প্রায় ১৮০০ থেকে ২২০০ ওয়াট। কয়েক মিনিটের ব্যবহার মনে হলেও, বিদ্যুৎ খরচ অত্যন্ত বেশি।

আরও পড়ুন: ফুলকপির ডাঁটি আর ফেলবেন না! সঞ্জীব কপূর শেখালেন সুস্বাদু পদ বানানোর কৌশল
৩) ইলেকট্রিক কেটলি, যা জল গরম বা ফোটানোর জন্য ব্যবহার করা হয়, সেটিও প্রায় ২,২০০ ওয়াট ক্ষমতায় কাজ করে। এটি এক ঘণ্টায় প্রায় ২.২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারে।
৪)দ্রুত রান্না করার জন্য ইনডাকশন কুকটপে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। একটি ইনডাকশন কুকটপের পাওয়ার রেটিং সাধারণত প্রায় ২,১০০ ওয়াট (Electric Bill)।













