বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে আমাদের দেশে শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাই প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) টাকা জমিয়ে অবসরকালীন আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তবে এবার এই বিশেষ সুবিধা পেতে চলেছেন অসংগঠিত ক্ষেত্র, স্বনির্ভর ছোট ব্যবসায়ী থেকে শুরু করে ফ্রিল্যান্সার এবং গিগ কর্মীরাও! জানা যাচ্ছে আগামী দিনে Employees’ Provident Fund Organisation বা EPFO-এর এই স্কিমের সাথে যুক্ত হতে চলেছেন অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও। তবে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই প্রস্তাবটি প্রাথমিক স্তরেই রয়েছে।
EPFO এর আওতায় আসবে গিগ-ওয়ার্কার থেকে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা
প্রসঙ্গত বর্তমানে বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, মূলত যে সমস্ত প্রতিষ্ঠানে নূন্যতম ২০ জন কিংবা তার বেশী কর্মী কাজ করেন তারাই এই বিশেষ স্কিমের সুবিধা পেয়ে থাকেন। যার ফলে এখন অনেকই এই অবসরকালীন বিশেষ আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আগামী দিনে এই প্রস্তাবটি যদি বাস্তবায়িত হয় তাহলে ইপিএফ ব্যবস্থার বাইরে থাকা লক্ষ লক্ষ কর্মী এই সমাজিক সুরক্ষার আওতায় আসবেন।

কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত ‘ইউনিভার্সাল প্রভিডেন্ট ফান্ড স্কিম’ বা সর্বজনীন পিএফ ব্যবস্থা চালু করার মূল উদ্দেশ্যই হল স্ব-নির্ভর ব্যক্তি থেকে শুরু করে ছোট ব্যবসায়ী, গিগ কর্মী, দোকানদার, ফ্রিল্যান্সার, কিংবা ফুড ডেলিভারি পার্টনার, ক্যাব চালকসহ অসংগঠিত খাতের এমন সব কর্মীদের অন্তর্ভুক্ত করা যারা প্রচলিত ইপিএফও কাঠামোর অংশ নন।
আরও পড়ুনঃ ‘গুন্ডাগিরি চলবে না, জানতে পারলে ভেঙ্গে গুঁড়িয়ে দেব’, বাঁকুড়া থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর
চালু হতে চলেছে Universal Provident Fund Scheme
আশা করা হচ্ছে, বর্তমানে প্রচলিত ইপিএফের তুলনায় প্রস্তাবিত ‘ইউনিভার্সাল প্রভিডেন্ট ফান্ড স্কিম’-টি অনেক বেশি সুবিধাজনক হতে চলেছে। এমনকি টাকা জমানোর ক্ষেত্রেও থাকছে একাধিক সুবিধা। এরফলে ফ্রীল্যান্সার এবং গিগ কর্মী যাদের মাসিক আয়ের নিশ্চয়তা থাকে না তাদের জন্য এই নিয়মটি বিশেষ সুবিধাজনক হতে চলেছে।
নিয়ম অনুযায়ী, বর্তমানে সংগঠিত ক্ষেত্রের কর্মীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করা বাধ্যতামূলক। অন্যদিকে প্রস্তাবিত ‘ইউনিভার্সাল প্রভিডেন্ট ফান্ড স্কিম’-এর ক্ষেত্রে এমন কোনো ধরাবাঁধা নিয়ম থাকছে না। এরফলে অসংগঠিত কর্মী, থেকে শুরু করে অন্যান্য সংগঠনের সদস্য প্রত্যেকেই নিজেদের সুবিধা মতো, আয় অনুযায়ী দৈনিক, মাসিক এমনকী কেউ যদি মনে করেন এক বছরে মাত্র একবারও টাকা জমা দিতে পারেন।













