PF কাটার নিয়মে বড় বদল! জুলাই থেকেই বাড়তে পারে হাতে পাওয়া বেতন, জানুন নতুন নিয়ম

Published on:

Published on:

EPFO Interest Rate Decision FY26
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বেসরকারি চাকরিজীবীদের জন্য পিএফ নিয়ে বড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার। নতুন EPF স্কিম-২০২৬ (EPF Scheme 2026) চালু হওয়ার পর থেকে পিএফ কাটার পুরনো নিয়ম বদলে গিয়েছে। এর ফলে অনেক কর্মীর হাতে প্রতি মাসে আগের তুলনায় বেশি টাকা আসতে পারে। তবে একই সঙ্গে ভবিষ্যতে অবসরের জন্য জমা হওয়া টাকার পরিমাণ কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

ইপিএফ স্কিম ২০২৬ (EPF Scheme 2026)-এ কী বদল হল?

Social Security Code, 2020-এর আওতায় কেন্দ্র সরকার নতুন EPF স্কিম-২০২৬ (EPF Scheme 2026) চালু করেছে। এই নিয়ম ২৯ জুন ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এতদিন কর্মী এবং সংস্থা উভয়কেই কর্মীর বেসিক বেতন ও ডিএ-র ১২ শতাংশ করে পিএফ অ্যাকাউন্টে জমা দিতে হতো। ফলে বেতন যত বেশি হতো, পিএফে জমার পরিমাণও তত বেশি হতো।

কিন্তু নতুন নিয়মে (EPF Scheme 2026) বাধ্যতামূলক EPF অবদান নির্দিষ্ট করে মাসে ১,৮০০ টাকা করা হয়েছে। কর্মী এবং সংস্থা, দু’পক্ষকেই এই টাকা জমা দিতে হবে। তবে চাইলে এর চেয়ে বেশি টাকাও স্বেচ্ছায় জমা করা যাবে। এই পরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, কর্মীদের হাতে পাওয়া বেতনে এর প্রভাব কী হবে?

নতুন নিয়মে (EPF Scheme 2026) যেহেতু বাধ্যতামূলক পিএফ কাটার পরিমাণ কমে গিয়েছে, তাই অনেক কর্মীর বেতন থেকে আগের তুলনায় কম টাকা কাটা হবে। ফলে মাসের শেষে হাতে পাওয়া টাকার পরিমাণ বাড়তে পারে।উদাহরণ হিসেবে বলা যায়, কারও বেসিক বেতন যদি ৫০ হাজার টাকা হয়, তাহলে পুরনো নিয়মে তাঁর বেতন থেকে ৬ হাজার টাকা পিএফ হিসেবে কাটা হতো। সংস্থাও আরও ৬ হাজার টাকা জমা দিত। অর্থাৎ মোট ১২ হাজার টাকা পিএফ অ্যাকাউন্টে যেত।

নতুন নিয়মে (EPF Scheme 2026) কর্মী ও সংস্থা উভয়ের বাধ্যতামূলক অবদান হবে ১,৮০০ টাকা করে। ফলে কর্মীর বেতন থেকে ৬ হাজার টাকার বদলে কাটা হবে মাত্র ১,৮০০ টাকা। অর্থাৎ প্রায় ৪,২০০ টাকা বেশি তাঁর হাতেই থেকে যেতে পারে। তবে এই সুবিধা সব কর্মী সমানভাবে পাবেন না। যাঁদের বেসিক বেতন বেশি, তাঁদের ক্ষেত্রেই পরিবর্তনটি বেশি দেখা যাবে। কারণ আগে তাঁদের পিএফে বড় অঙ্কের টাকা জমা পড়ত। অন্যদিকে যাঁদের বেতন কম এবং আগে থেকেই পিএফে প্রায় ১,৮০০ টাকার মতো জমা হতো, তাঁদের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হবে না।

EPFO 3.0 Easy PF Withdrawal rules via UPI & ATM

আরও পড়ুনঃ কলকাতার যাত্রীদের বড় সুখবর! একসঙ্গে চালু হচ্ছে ৩ নতুন এসি বাস, দেখুন রুটের তালিকা

তবে বিশেষজ্ঞদের মতে, হাতে বেশি টাকা পাওয়া ভালো হলেও এর অন্য দিকও রয়েছে। পিএফে কম টাকা জমা হলে ভবিষ্যতে অবসরের সময় পাওয়া সঞ্চয়ের পরিমাণ কমে যেতে পারে। কারণ পিএফের টাকার উপর যে চক্রবৃদ্ধি সুদ মেলে, সেটির সুবিধাও তখন কম হবে। ফলে চাকরি জীবনের শেষে পিএফ তহবিলে আগের তুলনায় কম টাকা জমা হতে পারে (EPF Scheme 2026)।