নির্বাচনী বিধি ভঙ্গের প্রশ্ন উঠতেই, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণার পর থেকেই কার্যকর হয়েছে আদর্শ আচরণ বিধি। এই পরিস্থিতিতে রাজ্যের দমকল (Fire Brigade) দফতরের একটি বিজ্ঞপ্তিকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও শেষমেশ সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে বলেই দফতরের তরফে দাবি করা হয়েছে। দমকলের তরফে গত ৯ এপ্রিল একটি নির্দেশিকা জারি করা হয়।

নির্বাচনী বিধি ভেঙে নিয়োগ দমকলে (Fire Brigade)

দমকলের তরফের ওই নির্দেশিকাতে বলা হয়েছে, গত পাঁচ বছরে অবসরপ্রাপ্ত ফায়ার অপারেটর কাম ইঞ্জিন ড্রাইভারদের মধ্যে কারা পুনরায় কাজে ফিরতে আগ্রহী, তাঁদের নামের তালিকা পাঠাতে বলা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইচ্ছুক প্রাক্তন কর্মীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে তিন দিনের মধ্যে।‌ এই নির্দেশ ১১টি জেলার ডিভিশনাল অফিসারদের কাছে পাঠানো হয়েছিল।

প্রশ্ন উঠছে, আদর্শ আচরণ বিধি চালু থাকার সময় এ ধরনের সিদ্ধান্ত কার্যকরী হয় না। নির্বাচন চলাকালীন এই যে কোন ধরনের ঘোষণার ওপর নিষেধাজ্ঞা থাকে। এই নির্দেশিকাকে কেন্দ্র করে দমকলের অন্তরে কার্যত বিতর্ক তৈরি হয়েছে। দমকল বিভাগের বেশ কিছু আধিকারিকেরা অভিযোগ জানিয়েছেন।

ওই দফতরের এক আধিকারিকের কথায়, “এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়। নির্বাচনী বিধি বলবৎ থাকাকালীন এই সিদ্ধান্ত নেওয়া পুরোপুরি বেআইনি।” দমকলের বিভিন্ন পদে কর্মীর ঘাটতি দেখা দিয়েছে আর তাই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেই জানা গেছে।

Fire Brigade recruitment notice canceled after question of election code violation

আরও পড়ুন :চেকিং জোরদার, শিয়ালদহ ডিভিশনে বিনা টিকিটে যাত্রীদের থেকে বড় অঙ্কের জরিমানা

দমকল বিভাগ সূত্রে খবর, ফায়ার অপারেটর কাম ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে ১৪০০টি পদের পরিবর্তে সেখানে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৭৭০ জন। ফলে পরিষেবা বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে। আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসতেই পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে দমকল দপ্তর। আপাতত পুনর্নিয়োগের প্রক্রিয়া স্থগিত থাকছে বলেই জানা যাচ্ছে।